২৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে নতুন ‘নৌ অবরোধ’ ঘোষণা ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর

অনলাইন ডেস্ক : ইসরায়েলের বিরুদ্ধে নতুন ‘নৌ অবরোধ’-এর ঘোষণা দিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি। আজ সোমবার গোষ্ঠীটির সামরিক শাখার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্বের নৌ অবরোধ ঘোষণা করছি। অবরোধ চলাকালে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের বন্দরের উদ্দেশে যাওয়া যে কোনো কোম্পানির জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। এক্ষেত্রে ওই কোম্পানির নাম বা কোম্পানিটি কোন দেশের— সেসব বিবেচনা করা হবে না।”

“বিশ্বের প্রতিটি জাহাজ কোম্পানির উদ্দেশে আমাদের আহ্বান— এই বিবৃতি প্রকাশের পর যত দ্রুত সম্ভব ইসরায়েলি বন্দরের সঙ্গে যাবতীয় চুক্তি ও সমঝোতা স্থগিত করুন। নইলে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় আপনাদের জাহাজ আমাদের ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্রের শিকার হবে।”

আরও পড়ুনঃ   মিয়ানমারে স্কুলে জান্তার বিমান হামলায় ১৯ শিক্ষার্থী নিহত

“সেই সঙ্গে আমরা বিশ্বের সব দেশকে আহ্বান জানাচ্ছি যে এই নৌ অবরোধ এড়ানোর একমাত্রা উপায় হলো শত্রপক্ষকে (ইসরায়েল) গাজায় আগ্রাসন ও দখলদারিত্ব বন্ধে চাপপ্রয়োগ। গাজায় যা চলছে, তা এই বিশ্বের কোনো সুস্থ বিবেকসম্পন্ন মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।”

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যাওয়ার পর ওই দিন থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। ইসরায়েলি বাহিনীর অভিযানে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি।

আরও পড়ুনঃ   গাড়ি নির্মাতা সুজুকির সাবেক প্রধান ওসামু সুজুকি মারা গেছেন

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার এক মাস পর ২০২৩ সালের নভেম্বরে লোহিতসাগরে প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে হুথি গোষ্ঠী।

সূত্র : আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST