২৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৫% আসনে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব বিএনপির

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনের বাইরে ৩০০টি সাধারণ আসনের মধ্যে অন্তত ৫ শতাংশে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, এসব আসনে নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন বলেন, ‘প্রথমে আমরা সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ৮০ করার প্রস্তাব দিয়েছিলাম। তবে এখন প্রস্তাব দিচ্ছি—৩০০ আসনের মধ্যে অন্তত ৫ শতাংশে (১৫টি আসনে) নারী প্রার্থী মনোনয়ন দেওয়া হোক। ভবিষ্যতে এটি ১০ শতাংশে উন্নীত করার কথা ভাবছি।’

আরও পড়ুনঃ   শার্শা উপজেলায় একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি

তিনি বলেন, সংবিধান সংশোধনের আগে বিষয়টি ‘জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্ট’ আকারে হতে পারে। ভবিষ্যতে পুরোপুরি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা সংসদে আসবেন—এই লক্ষ্যেই ধাপে ধাপে অগ্রসর হতে চায় বিএনপি।

পুলিশ সংস্কার বিষয়ে ঐকমত্য হয়েছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘বাংলাদেশ পুলিশ কমিশন গঠিত হবে, যা সংসদে পাস হওয়া আইনের আওতায় কাজ করবে। জনগণ যেন স্বাধীনভাবে অভিযোগ জানাতে পারে, সেই ব্যবস্থাও থাকবে।’

রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমরা পঞ্চদশ নয়, পঞ্চম সংশোধনীতে থাকা মূলনীতি—আল্লাহর প্রতি আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ—পুনঃস্থাপন করতে চাই। তবে সাম্য, মানবিক মর্যাদা, ধর্মীয় সম্প্রীতির মতো প্রস্তাবিত সংযোজন নিয়ে আমাদের আপত্তি নেই।’

আরও পড়ুনঃ   নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরছেন খালেদা জিয়া

প্রধানমন্ত্রী পদে মেয়াদসীমা নিয়েও ঐকমত্য এসেছে বলে জানান সালাহউদ্দিন। তার ভাষায়, ‘এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন, কমিশনের পক্ষ থেকেও এ কথা বলা হয়েছে।’

নির্বাচন কমিশন গঠনের জন্য সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি সাংবিধানিক কমিটি গঠনের প্রস্তাবও আলোচনায় এসেছে।

সংলাপে আরও অংশ নেয় জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল। আলোচনা পরিচালনা করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ ও বিশেষ সহকারী মনির হায়দার।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST