২৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

স্ত্রী থাকতেও প্রেমিকাকে এনে থাকছেন স্বামী, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর

অনলাইন ডেস্ক : দুই সন্তানকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে জীবন গুছিয়ে নিচ্ছিলেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিনের বৈবাহিক টানাপোড়েন, মানসিক আঘাত, স্বামীর একাধিক নারীসঙ্গ ও দুর্ব্যবহারের অভিযোগ—সবকিছু সত্ত্বেও শান্তভাবে বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন তিনি।

তবে নতুন করে সামনে এলো এমন এক তথ্য, যা অভিনেত্রীকে আবারও ক্ষেপিয়ে তুলেছে।

সামাজিক মাধ্যমে বিস্ফোরক অভিযোগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নারী কমিশন এবং শিশু সুরক্ষা কমিশনকে সরাসরি ট্যাগ করে প্রশ্ন ছুঁড়ে দিলেন রিয়া—আইন কি শুধু প্রভাবশালীদের পক্ষে কথা বলে?

“রক্ষিতাকে বাড়িতে এনে সহবাস করছেন স্বামী!” এমনই ট্যাগলাইনে সোমবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে রিয়া লেখেন,“আইনত এখনও বিবাহিত ও দুই সন্তানের বাবা হওয়া সত্ত্বেও (মিস্টার অরিন্দম চক্রবর্তী) নিজের বাড়িতে রক্ষিতাটাকে এনে কি রাখা যায়? আমাদের ভারতীয় আইন কি বলে?”

আরও পড়ুনঃ   ‘স্পেশাল অপস টু’র ট্রেলারে একগুচ্ছ চমক

এর পাশাপাশি তিনি আরও লেখেন, “বাড়ির লোকেদের পূর্ণ সমর্থন রয়েছে এই লিভ-ইনে। শুধুই কি উচ্চপদস্থ সরকারি অফিসার বলে তার এই বাড়তি ‘সাহস’? সরকারি চাকরি করেও কিভাবে ওয়েব সিরিজ ও ফিল্ম পরিচালনা করছেন, সেটাও প্রশ্ন।”

সূত্রের দাবি, স্বামী অরিন্দম চক্রবর্তী বর্তমানে মালদায় তাদের পারিবারিক বাড়িতে এক জুনিয়র অভিনেত্রীর সঙ্গে বসবাস করছেন, এমনটাই জানতে পেরেছেন রিয়া। সেই অভিনেত্রী রিয়ার পরিচিত মুখ, যার সঙ্গে তার একসময় সুসম্পর্কও ছিল।

“প্রেমের কথা জানতাম, কিন্তু সহবাসের কথা জানলে…” রিয়ার বক্তব্য অনুযায়ী, স্বামীর প্রেমজ সম্পর্কের আভাস আগেও পেয়েছিলেন, তবে তার স্বামী যে এতটা নির্লজ্জভাবে এক মহিলাকে ঘরে এনে থাকতে শুরু করবেন, তা কোনওদিন কল্পনাও করেননি।

তিনি লেখেন,“আমি এতটা সহ্য করেছি শুধু সন্তানদের মুখ চেয়ে। কিন্তু আজ যা জানলাম, তাতে আর চুপ থাকা যায় না।”

আরও পড়ুনঃ   ‘শরতের জবা’ নিয়ে আত্মপ্রকাশ পরিচালক কুসুম সিকদারের

চুপচাপ বিচ্ছেদ নয়, এবার কী আইন পথে হাঁটবেন রিয়া?

গত কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে রিয়া ঘোষণা করেন যে তার ও অরিন্দম চক্রবর্তীর সম্পর্ক সম্পূর্ণভাবে শেষ। অভিনেত্রী লিখেছিলেন, “আজ থেকে অরিন্দম চক্রবর্তীর সঙ্গে আমার আর কোনও সম্পর্ক নেই। দয়া করে ওর বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না।”

তবে তখনও আইনত বিবাহবিচ্ছেদের কোনো মামলা হয়নি বলে জানা গিয়েছিল। এই অবস্থায় নতুন করে এই সহবাস বিতর্ক সামনে আসায় প্রশ্ন উঠছে—এবার কি রিয়া আইনি পথে স্বামীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছেন?

বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের পর সম্প্রতি বলিউডেও কাজ করেছেন রিয়া। তার কথায়,“দুই সন্তানকে নিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু এমন বিশ্বাসঘাতকতা সহ্য করা যায় না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST