২৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে পৃথক দুই মহাসড়কে একই সময় দুর্ঘটনা, নিহত ১ আহত ১

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে পৃথক দুই মহাসড়কে একই সময় দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি হয় একজনের এবং আহত হয় একজন। শনিবার দুপুর ১টার দিকে বনপাড়া-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার নগর কয়েনবাজার এলাকায় প্রাইভেটকার ও ব্যাটারীচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় ভ্যানচালক।

নিহত ওই ভ্যানচালকের নাম আবুল হাশেম (৫৫)। সে উপজেলার জোয়াড়ি কাটাশকোল গ্রামের মৃত আবু বক্করের ছেলে। অপরদিকে একই সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানার মোড় এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানের জমিতে আছড়ে পড়ে। এতে চালক জিয়াদুর রহমান (২২) গুরুতর আহত হয়। তার বাড়ি দাউন্দকান্দি জেলায়। আহত জিয়াদুরকে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ   নওগাঁয় মা-ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ মাইক্রোবাসে থাকা ৮ জনই মারা যায়। নিহতের সকলের বাড়ি কুষ্টিয়া ও মেহেরপুরে। প্রাসঙ্গিকভাবে আরও উল্লেখ্য যে, বড়াইগ্রাম উপজেলায় রয়েছে মোট ৪৭ কিলোমিটার মহাসড়ক। অতিরিক্ত বৃষ্টির কারণে মহাসড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এছাড়া বিশেষ করে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কটি চলাচলকৃত যানবাহনের তুলনায় সরু (দুই লেন) হওয়ায় এসব মহাসড়কে দুর্ঘটনা এখন নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনা লাঘবে সরু সড়ক চার লেনে রুপান্তর করা সহ খানাখন্দ দ্রুততার ভিত্তিতে সংস্কার করার দাবি জানিয়েছে এ অঞ্চলের সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জবই বিল রক্ষায় নিবন্ধিত জেলেদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

তামিম স্মৃতি ক্রীড়া একাদশের শুভ উদ্বোধন

তৃতীয়বারের মতো পুরস্কৃত ডিবির ওসি হাসিবুল্লাহ হাসিব

রাজশাহীতে মোস্তফা হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন নগরবাসী : রাসিক প্রশাসক

নগরীতে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ৮

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী 

১১

ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

১৩

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

১৪

আরএমপি কমিশনার ও রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

১৫

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

১৬

আইবাঁধ সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৭

পদ্মার চরে ডাকাতের গুলিতে দুই জেলে আহত, নিখোঁজ ১

১৮

ঈদ উপহার পেল পৌর এলাকার ৪,৬২৫ পরিবার, স্বস্তি সুবিধাভোগীদের মুখে

১৯

পাটখাতকে সাত বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের : বস্ত্র ও পাটমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST