২৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে সরকারি স্কুলের ছাদ ভেঙে পড়ল, ৪ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক : ভারতের রাজস্থানের ঝালাওয়ারে একটি সরকারি স্কুলের ছাদ ধসে পড়েছে। এই মর্মান্তিক ঘটনায় একাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও বহু শিশু আটকে পড়েছে। উদ্ধার অভিযান চলছে এবং হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম আজতাক বাংলার খবরে বলা হয়, শুক্রবার ঝালাওয়ার জেলার মনোহর থানা এলাকার পিপলোদির সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। ক্লাসে সেই সময় পাঠদান চলছিল। ছাদের নিচে বহু শিক্ষার্থী চাপা পড়ে যায়।

আরও পড়ুনঃ   ইসরায়েলের পার্লামেন্টে ধস্তাধস্তি 

প্রাথমিক তথ্যানুসারে, ক্লাসের ভেতরে প্রায় ৬০ জন শিশু ছিল। এর মধ্যে প্রায় ২৫ জনের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

এদিকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুদের উদ্ধারের চেষ্টা শুরু করেন স্থানীয়রা। খবর যায় পুলিশ ও উদ্ধারকারীদের কাছে।

আরও পড়ুনঃ   পুতিন ‘ধাপ্পাবাজি’ করছেন, ট্রাম্পকে আগেই সতর্ক করেছি: জেলেনস্কি

ঝালাওয়ারের পুলিশ কর্মকর্তা অমিত কুমার জানিয়েছেন, এই ঘটনায় চার শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭ জন। দশজন শিশুকে ঝালাওয়ারে রেফার করা হয়েছে। এর মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST