২৪ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে পানিতে ডুবে থাকে স্কুল চত্বরের মাঠ সংস্কার না করায় খেলা ধুলার সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর উপজেলা সুকদেবপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৩২ বছরেও নির্মান করা হয়নি বাউন্ডারি ওয়াল এবং সংস্কার না করায় স্কুল চত্বরের একমাত্র মাঠটি বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকে। অপর দিকে খরা মৌসুমেও খানা খন্দ ও ছোট বড় গর্তের কারনে ওই মাঠে খেলা ধুলা করতে পারেন না শিক্ষার্থীরা। মাঠটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিন সুকদেবপুর উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, সরনজাই ইউপির সুকদেবপুর গ্রামের দক্ষিণে পাকা রাস্তার ধারে জমির মধ্যে ১৯৯৩ সালে প্রতিষ্ঠা করা হয় সুকদেবপুর উচ্চ বিদ্যালয়। পুরোনো ঘর গুলো ভেঙ্গে সেখানে সরকারী ভাবে নির্মান করা ২তলা বিশিষ্ট একটি মাত্র ভবন। প্রতিষ্ঠার ৩২ বছরেও গড়ে তোলা হয়নি বাউন্ডারি ওয়াল এবং সংস্কার করা হয়নি স্কুল চত্বরের একমাত্র মাঠটি। স্কুল চত্বরের মাঠের বেশীর ভাগ অংশ ডুবে রয়েছে পানিতে। বিদ্যালয়টিতে ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থী রয়েছে ১শ’ ৮০ জন।

আরও পড়ুনঃ   হাত-পা বাঁধা গলা কাটা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

এসময় উপস্থিত কয়েকজন শিক্ষার্থী বলেন, মাঠটি সংস্কার না করায় খরা মৌসুমেও ছোট বড় গর্ত ও সমান না থাকার কারনে আমরা খেলা ধুলা করতে পারিনা এবং বর্ষা মৌসুমে প্রায় পুরো মাঠেই পানিতে ডুবে থাকে। শিক্ষার্থীরা আরো বলেন, শিক্ষকদের আমরা বলেছি মাঠ সংস্কার করার জন্য কিন্তু তা হয়নি। দ্রুত মাঠ সংস্কার করে খেলা ধুলার উপযোগী হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এব্যাপারে সুকদেবপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র দাস বলেন, প্রতিষ্ঠার পর এই বিদ্যালয়ে সরকারী কোন অনুদান পাওয়া যায়নি। মাঠ সংস্কার ও বাউন্ডারী ওয়াল নির্মানের জন্য শিক্ষা অফিসে একাধিকবার আবেদন করেও কোন বরাদ্ধ পাওয়া যায়নি। তিনি বলেন, বাউন্ডারি ওয়াল না থাকায় এই মাঠের উপর দিয়েই এলাকার কৃষকরা তাদের ধান ও আলু নিয়ে যাওয়ার কারনে মাঠ নষ্ট হয়ে গেছে বলেও জানান তিনি।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, ১৯৯৩ সালে বিএনপি সরকারের আমলে স্থানীয় সংসদ ব্যারিষ্টার আমিনুল হক সংস্থাপন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময়ে তানোরে তেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিলো না এবং এই অঞ্চলের শিক্ষার পরিবেশও ছিল না। তখন এই স্কুলটি নির্মান করা হয়। কিন্তু স্কুল নির্মানের পর কোন সংস্কার করা হয়নি মাঠের এবং তৈরি করা হয়নি বাউন্ডারি ওয়াল। তবে, পুরোনো টিন সেটের ঘর গুলো ভেঙ্গে সেখানেই নির্মান করা হয়েছে ২তলা নতুন ভবন। ভবনটি খুব সুন্দর। তবে, সামনের মাঠের কারনে স্কুলের সব সুন্দর্য ম্লান হয়ে যায়।

আরও পড়ুনঃ   যে কারণে বাইডেনের প্রেসিডেন্সিয়াল মেডেল নিতে যাননি মেসি

এবিষয়ে যোগাযোগ করা হলে তানোর উপজেলা কৃষকদল আহবায়ক ও সুকদেবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি নাসির উদ্দীন মিঠু বলেন, আমি অল্পদিন হলো সভাপতির দায়িত্ব নিয়েছি। স্কুল চত্বরের মাঠের অবস্থা খুবই খারাপ স্বীকার করে তিনি বলেন, পার্শ্বেই স্কুলেরই ১ বিঘার একটি পুকুর রয়েছে সেখান থেকে মাটি কেটে মাঠ সংস্কারের উদ্যোগ নিবেন বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST