২৩ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

নতুনদের বাজিমাত, ৬ দিনে সাইয়ারা’র আয় কত

অনলাইন ডেস্ক : বলিউডে নতুন জুটি, অথচ বক্স অফিসে তাণ্ডব! মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ এখন যেন এক নতুন সিনেমা ইতিহাস লিখছে। মুক্তির মাত্র ছয় দিনের মাথায় সিনেমাটি আয় করেছে ১৩৭ কোটি রুপি। সেই সঙ্গে প্রথমবার পর্দায় পা রাখা আহান পান্ডে ও অনীত পাড্ডা রাতারাতি হয়ে উঠেছেন বলিউডের আলোচিত মুখ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৬ দিনের মধ্যেই ১৩৭ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে সাইয়ারা। বলা হচ্ছে, নবাগতদের নিয়ে এত বড় ওপেনিং ভারতের ইতিহাসে আগে কখনো ঘটেনি। প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ছবি শুরু থেকেই তৈরি করেছিল আগ্রহ। তবে বক্স অফিসে এমন তুফান তুলবে, সেটা কেউই কল্পনা করেননি।

আরও পড়ুনঃ   খোলামেলা ছবিতে উত্তাপ ছড়ালেন নুসরাত ফারিয়া

স্যাকনিল্কের রিপোর্ট বলছে, ‘সাইয়ারা’ সিনেমাটি মুক্তির পর থেকে একের পর এক দিন বক্স অফিসে চমক দেখিয়ে চলেছে। প্রথম দিনে এটি আয় করে ২১.৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে ২৬ কোটি রুপি এবং তৃতীয় দিনে সবচেয়ে বেশি ৩৫.৭৫ কোটি আয় করে।

এরপর চতুর্থ দিনে কিছুটা কমে আয় দাঁড়ায় ২৪ কোটি রুপিতে, কিন্তু পঞ্চম দিনে আবার বেড়ে হয় ২৫ কোটি রুপি। ষষ্ঠ দিনে, অর্থাৎ বুধবার দুপুর পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৪.৮৭ কোটি। সব মিলিয়ে ছয় দিনে এই সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ১৩৭.১২ কোটি।

এদিকে শুধু বক্স অফিস নয়, হলের ভেতরেও দর্শকদের আবেগ ছুঁয়ে যাচ্ছে ‘সাইয়ারা’। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সিনেমা হলে দর্শকরা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে একেবারে কনসার্টের আমেজ তৈরি করেছেন। পর্দায় আহান পান্ডেকে দেখেই উল্লাসে ফেটে পড়ছেন অনেকে; চিৎকার, শিস, করতালিতে মুখর হয়ে উঠেছে প্রেক্ষাগৃহ।

আরও পড়ুনঃ   ‘বুঝতে পারলাম কী হচ্ছে, তখন চিৎকার শুরু করি’

অনেকে আবার বলছেন, ছবির আবেগময় এক প্রেম কাহিনি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে চোখে জল ধরে রাখা দায়। এক নেটিজেন লিখেছেন, ‘যখন ছবির সেই গানটা বাজতে শুরু করে, গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি তো কেঁদেই ফেললাম। এ ধরনের প্রতিক্রিয়া তখনই হয়, যখন কোনো কনটেন্ট প্রত্যাশার চেয়েও ভালো হয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST