২৩ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

নিখোঁজদের তালিকা করতে মাইলস্টোন স্কুলের কমিটি গঠন

অনলাইন ডেস্ক : বিমান দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের তালিকা করতে কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

অধ্যক্ষ মো. জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত ছয় সদস্যের এ কমিটিতে রয়েছেন উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর মিসেস লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি হিসেবে থাকছেন চতুর্থ শ্রেণির (ক্লাস কোড: ২২৭৪) ছাত্রী যাইমা জাহানের বাবা মনিরুজ্জামান মোল্লা এবং দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের দুই ছাত্র মারুফ বিন জিয়াউর রহমান ও মো. তাসনিম ভূঁইয়া প্রতিক।

আরও পড়ুনঃ   ডাঃ নুরুল ইসলাম ও পারভেজ আনোয়ারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অধ্যক্ষের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে হবে।

কমিটির সদস্যদেরকে দেয়া চিঠিতে অধ্যক্ষ লিখেছেন, গত ২১ জুলাই ২০২৫, সোমবার দুপুর ১টা ১২ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, দিয়াবাড়ি ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই বহু কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক আহত এবং নিহত হন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বৈষম্যবিরোধী কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা নির্ণয় ও তাদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরির জন্য শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST