১৬ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বৈষম্যবিরোধী কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। সদ্য ঘোষিত কমিটি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার দুপুর ১২টার দিকে নগরের তালাইমারি মোড়ে সড়ক অবরোধ করেন।

তারা প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুইপাশে যানজট দেখা দেয়। তবে জরুরি পরিবহনগুলোকে যেতে দেওয়া হয়। সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ‘ভুয়া কমিটি মানি না, মানব না’ ‘পকেট কমিটি বাতিল করো, করতে হবে’সহ নানা স্লোগান দেন।

আরও পড়ুনঃ   মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

এ সময় শিক্ষার্থী আবদুর রহিম, আদিব মাহমুদ, শাহাদাত হোসেন, নিসাত তাসনীম, হাফিজ সরকার প্রমুখ বক্তব্য দেন। পরে পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করে কমিটি বাতিলের জন্য জন্য শনিবার পর্যন্ত সময় বেধে দেন। কমিটি বাতিল না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে তারা রোববার সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থী আবদুর রহিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি তাদের আশ্বাস দিয়েছে। এছাড়া জনদুর্ভোগ এড়াতে পুলিশ তাদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করে। তাই তারা ৪০ মিনিট পর অবরোধ তুলে নিয়েছেন। দ্রুতই কমিটি বাতিল না হলে তারা আবার কর্মসূচি দেবেন।

আরও পড়ুনঃ   ইজতেমা মাঠে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

উল্লেখ্য, ছয় মাসের জন্য গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরদিনই কমিটি প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করেন কিছু শিক্ষার্থী। এর পর থেকেই তারা ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১০

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১১

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১২

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৩

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৪

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৫

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৭

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৮

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৯

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST