১৮ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে দিনব্যাপি সর্বজনীন পেনশন মেলা ও কর্মশালা শুক্রবার

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের যৌথ আয়োজনে দিনব্যাপি সর্বজনীন পেনশন বিষয়ক মেলা ও কর্মশালা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় নগরী হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে।

মেলা ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনারে কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

আরও পড়ুনঃ   বিসিএসের আবেদন ফি কমে অর্ধেক , কমলো নম্বরও

তিনি জানান, মেলায় সর্বমোট ১১৭ টি স্টল থাকবে। যেখানে এনজিও, বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিভাগের সরকারি ও বেসরকারি দফতর/প্রতিষ্ঠান, ইউডিসিসমূহ অংশগ্রহণ করবে।

একই দিনে বেলা সাড়ে ১১টায় সর্বজনীন পেনশন স্কিম শীর্ষক কর্মশালা কারা প্রশিক্ষণ কেন্দ্র অডিটোরিয়াম অনুষ্ঠিত হবে। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা। এছাড়া সর্বজনীন পেনশন স্কিমের প্রচারকৌশল বিষয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।

সর্বজনীন পেনশন স্কিম সাফল্যমণ্ডিত করার কৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা করবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্ এবং এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড- ১) জনাব মো. সাইদুর রহমান। কর্মশালায় সূচনা ও সমাপনী বক্তব্য রাখবেন প্রধানন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। এছাড়া কর্মশালায় অংশগ্রহণকারীবৃন্দ মুক্ত আলোচনায় অংশ নেবেন।

আরও পড়ুনঃ   সুদানে শাহাদাত বরণকারী শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত

কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এনজিও এর প্রতিনিধিবৃন্দ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভাগের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার, জেলা প্রশাসক, বিভাগীয় কর্মকর্তাসহ মোট ২০০ জন অংশ নিবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন মাহমুদা হাবিবা

দূর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা

বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জাহিদ হোসেনের জীবনবৃত্তান্ত

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু

মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ

সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

১০

খানাখন্দে ভরা পথে মানবিক দৃষ্টান্ত, নিজ হাতে সড়ক মেরামত করলেন আব্দুস সালেক আদিল

১১

তানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

১২

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড ,মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৪

নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৬

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী

১৮

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুল ইসলামের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

১৯

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান

২০

Design & Developed by: BD IT HOST