২২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

আমার বিশ্বাস বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা আরও বেশি : শফিকুর রহমান

পাবনা প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গতকাল সোমবার ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত যারা দুনিয়া থেকে চলে গেছেন সেসব নিহতের সংখ্যা ২৭ জন ডিক্লারেশন করা হচ্ছে, এটা আমি বিশ্বাস করি না।

‎মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে পাবনার ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যর তিনি এসব কথা বলেন।

‎শফিকুর রহমান বলেন, আমার বিশ্বাস ও ধারণা নিহতের সংখ্যা এর চেয়েও আরও বেশি হবে। হয়ত সত্য একদিন আমরা জানবো ইনশাআল্লাহ। তারা তাদের মা-বাবার বুকের খাঁচা ভেঙে চলে গেছে। এ সন্তানরা তাদের মা-বাবার বুকে আর আসবে না। আমরা দোয়া করি তাদের যেন আল্লাহ জান্নাত দান করেন। যারা আহত হয়েছে তাদের শেফায়া কুল্লিয়া দান করুন। ইতোমধ্যে আমাদের দলের স্বেচ্ছাসেবক ভাইয়েরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা ঘোষণা দিয়েছি সীমিত সামর্থের মধ্যে যার যেখানে যা লাগবে আমরা দেব। অর্থ লাগলে অর্থ দেব, শ্রম লাগলে শ্রম, রক্ত লাগলে রক্ত দেব। আমাদের ভাইয়েরা প্রস্তুত রয়েছে। আল্লাহ যেন আমাদের এ খেদমতের জন্য কবুল করেন। নিহতদের পরিবার ও আহতদের পাশে আমরা সংগঠন হিসেবে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবো।

আরও পড়ুনঃ   তানোরে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

‎তিনি বলেন, ঢাকায় যাওয়ার পথে আমাদের দলের একনিষ্ঠ কর্মী মোস্তাফিজুর রহমান কলম অদেখা কলম আমাদের হাতে দিয়ে গেছেন। তাদের তিনটি ছেলে ও একটি শিশু মেয়ে সন্তানরা যেন আগের চেয়ে ভালো থাকে। জামায়াত তার পরিবারের সব দায়িত্ব নিয়েছে।

‎‎‎এর আগে সকালে খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাঈদের কবর জিয়ারত করে হেলিকপ্টার যোগে পাবনার ঈশ্বরদীর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর চর মিরকামারীর কবরস্থানে কবর জিয়ারত করেন। এরপর মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুনঃ   পাবিপ্রবিতে শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‎এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক জেলা আমির মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, নায়েবে আমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এসএম সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST