২১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিল জামায়াতে ইসলামী

নিহত সাজিদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

মমিনুল ইসলাম মুন,স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত বোরিংয়ের কূপে পড়ে নিহত শিশু সাজিদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। নিহত সাজিদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন রাজশাহী-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক এমপি ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

রোববার সকালে তিনি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল পূর্বপাড়া গ্রামে সাজিদের বাড়িতে গিয়ে তার বাবা রাকিব হোসেন ও মায়ের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুদানের অর্থ তুলে দেন। এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সাজিদের রুহের মাগফিরাত ও পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন। সাজিদের ছোট ভাইকে কোলে নিয়ে তিনি সান্ত্বনাসূচক কথা বলেন ও দোয়া করেন।

আরও পড়ুনঃ   জকসু নীতিমালার অনুমোদন, সম্পূরক বৃত্তিতে নেই কোন অগ্রগতি

অনুদানের অর্থ হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাজিদের বাবা-মা। তারা এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য জামায়াতে ইসলামী ও অধ্যাপক মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের আমির জুয়েল রানা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ   ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

উল্লেখ্য, গত বুধবার ১০ ডিসেম্বর দুপুরে বাড়ির সামনে মায়ের সঙ্গে হাঁটার সময় পাঁচন্দর ইউনিয়নের কোয়েল পূর্বপাড়া গ্রামের একটি পরিত্যক্ত নলকূপের বোরিংয়ের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। প্রায় ৩২ ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিসের কর্মী ও ভেকু মেশিনের সহায়তায় প্রায় ৫২ ফুট গভীরতা থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মর্মান্তিক এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১০

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১১

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১২

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৩

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৫

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৬

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৭

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৯

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

২০

Design & Developed by: BD IT HOST