২২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাবিতে গায়েবানা জানাজা

স্টাফ রিপোরটার : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। গায়েবানা জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা বলেন, ‘এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তাদের বিদেহী আত্মার জন্য দোয়া করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

আরও পড়ুনঃ   ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা

তিনি আরও বলেন, মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি জানিয়েছে, আমরা তাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি। আমরা জানতে পেরেছি অন্তবর্তী সরকার তাদের দাবি গুলো মেনে নিয়েছে। তবে আমাদের আহ্বান থাকবে, চাপ থেকে নয়, মন থেকে দাবি গুলো যাতে মেনে নেওয়া হয়। নিহত-আহতদের তালিকা যেন সঠিক ভাবে করা হয়। সেইসঙ্গে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবার যথাযথ বিচার ও ক্ষতিপূরণ পায়।

আরও পড়ুনঃ   পাকিস্তান ক্রিকেটকে বিদায় বললেন তারকা স্পিনার

এর আগে, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনের উপর বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় পাইলট, একজন শিক্ষক এবং বেশ কয়েকজন শিক্ষার্থীসহ বহুসংখ্যক মানুষ নিহত এবং শতাধিক আহত হন। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। এই ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে আসে এবং সরকার জাতীয় শোক ঘোষণা করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST