৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

পাকিস্তান ক্রিকেটকে বিদায় বললেন তারকা স্পিনার

অনলাইন ডেস্ক : ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন পাকিস্তানের লেগস্পিনার উসমান কাদির। এরপর আর তার জাতীয় দলে ডাক পাওয়া হয়নি। যে কারণে কিছুদিন আগেও হতাশা প্রকাশ করেন উসমান। ৩১ বছর বয়সী এই স্পিনার এবার বিশেষভাবে ‘পাকিস্তান ক্রিকেট’ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক বার্তায় তিনি এই ঘোষণা দেন। নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারায় কৃতজ্ঞতা জানিয়ে উসমান কাদির বলেন, ‘আজ আমি পাকিস্তান ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি এবং অসাধারণ এই অধ্যায়ের জন্য আমি হৃদয়ের গভির থেকে কৃতজ্ঞতা জানাই।’

সর্বশেষ হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে পাকিস্তানের জার্সি গায়ে তুলেছিলেন উসমান। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তার শিকার ৩২ উইকেট। উসমান বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করতে পারা অনেক সম্মানের। আমার প্রতিটি ধাপে সমর্থন জোগানো কোচ ও সতীর্থদেরও ধন্যবাদ জানাচ্ছি। এখানে স্মরণীয় কিছু জয় পেতে যে চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করেছি, প্রতিটি আমার ক্যারিয়ার ও জীবনকে সমৃদ্ধ করেছে। আমাকে সাহস জোগানো প্রতিটি সমর্থকের প্রতি কৃতজ্ঞতা।’

আরও পড়ুনঃ   বিপিএল : সিলেট স্টেডিয়াম হাউজফুল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর উসমান তার বাবা ও কিংবদন্তি লেগস্পিনার আবদুল কাদিরের লিগেসি ধরে রাখতে চান। লেগস্পিনকে শিল্পে রূপ দেওয়া সাবেক এই পাকিস্তানি তারকার হাত ধরে লেগস্পিনার উঠে এসেছিল। তেমনই কাজ করতে চান উসমানও, ‘নতুন অধ্যায়ে আমি আমার বাবার লিগেসি ধরে রাখতে চাই। ক্রিকেটের প্রতি ভালোবাসা ও অর্জিত শিক্ষা কাজে লাগাতে চাই আমি। পাকিস্তান ক্রিকেটকে আমি মনেপ্রাণে ধারণ করি এবং এখানে অর্জিত স্মৃতির জন্য সবাই ধন্যবাদ।’

আরও পড়ুনঃ   চাকরি স্থায়ী করার দাবিতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন

এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান জাতীয় দলে জায়গা না পাওয়ার জন্য সাবেক টেকনিক্যাল ডিরেক্টর মোহাম্মদ হাফিজকে দায়ী করেছিলেন উসমান। সেখানে তিনি বলেছিলেন, তৎকালীন অধিনায়ক শাহিন আফ্রিদি চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজের দলে ডাক পাওয়ার আশ্বাস দিয়েছিলেন তাকে। কারণ এর আগে তিনি ঘরোয়া ক্রিকেটে ভালো করেন। কিন্তু হাফিজের চাওয়ামতো আর দলে ফেরা হয়নি এই স্পিনারের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST