৬ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বিপিএল : সিলেট স্টেডিয়াম হাউজফুল

স্টাফ রিপোর্টার : বরাবরের মতো এবারও বিপিএলের সিলেট পর্বের প্রথম খেলাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শকপূর্ণতা পেয়েছে। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের প্রথম ম্যাচে গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

সোমবার সকাল থেকেই টিকিট কেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢুকতে শুরু করেন দর্শকরা। বেলা গড়ানোর সাথে সাথে প্রতিটি গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শকের ব্যাপক উপস্থিতিতে।

সিলেটের কানাইঘাট উপজেলা থেকে খেলা দেখতে আসা জিহান আহমদ জানান, প্রিয় দল সিলেটকে সমর্থন করতে বন্ধুবান্ধব নিয়ে সেই সকাল বেলা কানাইঘাট থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দিয়েছিলাম। গতকাল সিলেটের এক আত্মীয়ের মাধ্যমে ছয়টি টিকিট কেটে রেখেছিলাম। মাঠে ঢুকতে একটু কষ্ট হয়েছে। কারণ দর্শকদের অনেক লম্বা লাইন ছিল। এসব কিছুর পরেও সিলেট টিমের জন্য শুভকামনা।

আরও পড়ুনঃ   অলিম্পিক থেকেই উঠে আসছে আর্জেন্টাইন ফুটবলের নতুন প্রজন্ম

খেলা দেখতে আসা সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা জাবেদ চৌধুরী এমরান বলেন, সিলেটের মাঠে সবসময় গ্যালারি দর্শকে পরিপূর্ণ থাকে। জাতীয় কিংবা আন্তর্জাতিক যেকোনো খেলায় সিলেটের ক্রীড়ামোদী দর্শকরা আনন্দের সাথে খেলা উপভোগ করেন। এখানে আরও বেশ বেশি খেলা হবে সেই প্রত্যাশা করি। বরাবরের মতো ক্রিকেট সংশ্লিষ্টরা প্রচার প্রচারণা কম করেন। এটি যেন বাড়ানো হয়।

এদিকে খেলা শুরু হওয়ার আগ থেকেই মাঠ ও মাঠের আশেপাশে খেলোয়াড়, দর্শক ও ক্রীড়া সংশ্লিষ্টদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছিল আইনশৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনী। ঢাকা পর্বে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুর স্টেডিয়ামের টিকিট কাউন্টার ও বুথ ভাঙচুর করেছিল। যদিও এখন পর্যন্ত সিলেট পর্বে এই ধরণের কোনো বিষয় চোখে পরিলক্ষিত হয়নি।

আরও পড়ুনঃ   জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

সার্বিক নিরাপত্তার বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, আমরা খেলোয়াড়, খেলা সংশ্লিষ্টদের এবং দর্শকদের নিরাপত্তায় কাজ করছি। মাঠ ও মাঠের আশেপাশে, টিম হোটেলে আমাদের পুলিশ সদস্যরা সাদা পোশাক ও পুলিশের পোশাকে নিয়োজিত আছেন। আমাদের প্রায় শতাধিক সদস্য এই নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। আর সিলেটের দর্শকরা সব সময় ক্রীড়াপ্রেমী। এখন পর্যন্ত মাঠের কিংবা আশেপাশে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।আশা করি দর্শকরা শান্তিপূর্ণভাবেই শেষ পর্যন্ত খেলা উপভোগ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST