২২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

৬২ বছর পর অবসরে যাচ্ছে ভারতের মিগ-২১ যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক : ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসের অন্যতম পুরোনো যুদ্ধবিমান মিগ-২১ এবার স্থায়ীভাবে অবসরে যাচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসে যুদ্ধবিমানের এই বহরকে অবসরে পাঠাচ্ছে দেশটি।

পুরোনো এসব যুদ্ধবিমান ৬২ বছর ধরে ব্যবহার করেছে ভারতীয় বিমান বাহিনী। মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

সংবাদমাধ্যমটি বলছে, আগামী সেপ্টেম্বর মাসে চণ্ডীগড়ের একটি বিমানঘাঁটিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মিগ-২১ বিসন যুদ্ধবিমানের পরিষেবা শেষ করা হবে বলে ভারতের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

১৯৬৩ সালে যাত্রা শুরু করা এই যুদ্ধবিমান ৬২ বছর ধরে ভারতীয় আকাশসীমায় দায়িত্ব পালন করেছে।

আরও পড়ুনঃ   ইরানে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ৭ শতাংশের বেশি বেড়েছে

বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, মিগ-২১ বিমানের জায়গায় ধাপে ধাপে আনা হবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান তেজস এমকে১এ। ইতোমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়েছে।

বর্তমানে ২৩ নম্বর স্কোয়াড্রন বা ‘প্যান্থারস’ ইউনিটের অধীনে রয়েছে মিগ-২১ বিসন বিমান। এই যুদ্ধবিমান ১৯৬৫ ও ১৯৭১ সালের পাকিস্তান-ভারত যুদ্ধ, ১৯৯৯ সালের কারগিল সংঘাত, ২০১৯ সালের বালাকোট ‘বিমান হামলা’ ও সাম্প্রতিক অপারেশন সিন্দুরের মতো ‘গুরুত্বপূর্ণ’ সামরিক অভিযানে সক্রিয় ভূমিকা রেখেছে।

বিশেষ করে ২০১৯ সালের বালাকোট বিমান হামলা ও পরবর্তী ডগফাইটে ভারতীয় বিমান বাহিনীর তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান একটি মিগ-২১ বিসন চালিয়ে পাকিস্তানের মোকাবিলা করেন। যদিও পাকিস্তানের সেনাবাহিনী তার বিমান ভূপাতিত করে এবং তিনি পাকিস্তানে আটক হন। পরে তাকে মুক্তি দেয় পাকিস্তান।

আরও পড়ুনঃ   পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, মোতায়েন হচ্ছে সেনাবাহিনী

মিগ-২১ ছিল সোভিয়েত ইউনিয়নের তৈরি একটি সুপারসনিক যুদ্ধবিমান। এটি ১৯৬৩ সালে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়। কয়েক দশক ধরে এটি ভারতের আকাশ প্রতিরক্ষার মূল ভরসা ছিল।

তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে পড়ায় সম্প্রতি কয়েকটি দুর্ঘটনার পর এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১০

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১১

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১২

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৩

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৪

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৫

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৬

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৮

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST