১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ‘পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ : সচেতনতা ও সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের মিলনায়তনে সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। স্বাগত বক্তব্য দেন সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। অনুষ্ঠানে দেশের খ্যাতিমান গবেষক, শিক্ষক এবং নিরাপত্তা বিশ্লেষকরা পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তারেক ফজলের সভাপতিত্বে এবং কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিনের সঞ্চালনায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত উপজাতীয় জনগোষ্ঠীসহ দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভূমি বিরোধসহ অন্যান্য দীর্ঘমেয়াদি সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতার পথ খুঁজতে হবে। রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই পার্বত্য অঞ্চলের সংকটের স্থায়ী সমাধান সম্ভব বলে তাঁরা মত দেন।

আরও পড়ুনঃ   ডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে : রাসিক প্রশাসক

বক্তারা আরও বলেন, সেনাবাহিনী ব্যারাকে ফেরার পর থেকে পার্বত্য অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজির ঘটনা বেড়েছে। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে, যা নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই সংকট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ওই অঞ্চলের নাগরিকদের জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক ও গবেষক সরদার আবদুর রহমান। আলোচক ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাবেক উপ-উপাচার্য ড. শাহাদাত হোসেন মণ্ডল, ভূ-রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক ড. শাহাব এনাম খান ও রাজশাহী বারের সভাপতি আবুল কাসেম, ব্যারিস্টার আনোয়ার হোসেন।

আরও পড়ুনঃ   আজ পহেলা বৈশাখ, ১৪৩৩

আলোচনায় অংশ নেন বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী অধ্যাপক ড. এম নজরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আবদুর রহমান সিদ্দিকী, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ড. নাঈম আশফাক চৌধুরী, মনোবিজ্ঞানী অধ্যাপক ড. মুরশিদা ফেরদৌস, ফোকলোর বিশেষজ্ঞ অধ্যাপক ড. আমিরুল ইসলাম, এনসিপির রাজশাহী মহানগর সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১০

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১১

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৩

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৪

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৫

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৬

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৭

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৮

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

২০

Design & Developed by: BD IT HOST