১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

অনলাইন ডেস্ক : ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় রাশিয়ার ড্রোন হামলায় এক জন নিহত হয়েছেন। শনিবার ভোরে ওডেসার মেয়র এ তথ্য জানিয়েছেন।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ওডেসার মেয়র গেন্নাদি ট্রুখানভ টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, ‘রাশিয়া ২০টিরও বেশি ইউএভি ড্রোন দিয়ে শহরে হামলা চালিয়েছে। হামলায় বেসামরিক স্থাপনাগুলোর ক্ষতি হয়েছে। একটি আবাসিক ভবনে আগুন ধরে গেছে। উদ্ধারকর্মীরা বাসিন্দাদের বের করে আনার চেষ্টা করছেন।’

মেয়র আরও বলেন, ‘এখন পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

পরে ওডেসার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, আগুনে লাগা অ্যাপার্টমেন্টগুলো থেকে পাঁচজনকে উদ্ধার করা হলেও ‘একজন উদ্ধারকৃত নারী মারা গেছেন’।

আরও পড়ুনঃ   বিশ্বজুড়ে বিভিন্ন ভাষায় ঈদ শুভেচ্ছা বিনিময় মুসলিমদের

উনিশ শতকের মনোরম স্থাপত্যের জন্য পরিচিত কৃষ্ণসাগরের এই বন্দর শহরটি তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে নিয়মিত রুশ হামলার শিকার হচ্ছে। শহরটির ঐতিহাসিক কেন্দ্র ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় রয়েছে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় পাঁচ ঘণ্টার মধ্যে তারা ৮৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ব্রায়ানস্ক শহরে ৪৮টি এবং মস্কোতে ৫টি ড্রোন ধ্বংস করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের শহরগুলোতে দূরপাল্লার বিমান হামলাসহ সম্মুখভাগে আক্রমণ এবং গোলাবর্ষণ বাড়িয়েছে।

আরও পড়ুনঃ   ট্রাম্প জিতলে রাশিয়ার কাছে ইউক্রেনের পতন বাধ্য : কমালা

ট্রাম্প আগেই বলেছিলেন, শান্তিচুক্তি না হলে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে।

শুক্রবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বৃটেন একইদিনে রাশিয়ার ওপর নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর ঘোষণা দিয়েছে যাতে যুদ্ধ বন্ধ করা যায়। রুশ তেল রপ্তানি থেকে রাজস্ব আয়ের পথ বন্ধ করতে মূল্যসীমা কমিয়ে আনা হয়েছে।

এই পদক্ষেপ ইইউ’র বড় আকারের নতুন নিষেধাজ্ঞার অংশ, যেখানে রাশিয়ার ব্যাংক খাত ও সামরিক সক্ষমতাও টার্গেট করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১২

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১৩

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৪

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৭

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST