১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রংপুরে এলপি গ্যাস স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ২৫

অনলাইন ডেস্ক : রংপুর নগরীতে একটি এলপি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ২০-২৫ জন।

শনিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর ব্যস্ততম সিও বাজার এলাকায় এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভার্সন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনটির একটি রিজার্ভ ট্যাংকে কয়েকদিন আগে গ্যাস লিকেজ দেখা দেয়। আজ সেটি মেরামতের সময় ভেতরে জমে থাকা গ্যাসের চাপে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় পাম্পের কাউন্টার, পাম্পে দাঁড়িয়ে থাকা ১৩টি মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স, নিকটস্থ কয়েকটি দোকান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় প্রধান সড়ক দিয়ে চলাচলরত একটি যাত্রীবাহী বাসও বিস্ফোরণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ   ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চার বাসের সংঘর্ষ, আহত ২৫

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃত এক অজ্ঞাত ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে নিশ্চিত করেন তিনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্টেশনটির গ্যাস সংরক্ষণ ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরেই অবহেলা ছিল। ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় এই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   নগর আ.লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন

এদিকে দুর্ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী এবং অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। ঘটনার পর এলাকার যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয় এবং সাধারণ জনগণকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়।

গ্যাস স্টেশনের লাইসেন্স, নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ নীতিমালা পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে সেখানে সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST