৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চার বাসের সংঘর্ষ, আহত ২৫

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা : মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে শিবচরের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শিবচরের পাঁচ্চরে এসে নিয়ন্ত্রণ হারালে পেছনে থাকা আরও তিনটি বাস পরস্পরের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসগুলো সড়ক ও ডিভাইডারে আছড়ে পড়ে।

আরও পড়ুনঃ   নাটোরে ইজতেমা আয়োজন নিয়ে তাবলিগের দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫

এসময় সেসব বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনায় কারণে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে মহাসড়কে।

আরও পড়ুনঃ   এমপি আনার হত্যা: শিলা‌স্তির বিচার চান দাদা

শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সবুজ সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করি। এসময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় সব বাসেরই কিছু যাত্রী আহত হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১০

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১১

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৫

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৭

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৯

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

২০

Design & Developed by: BD IT HOST