১৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, এই লড়াইয়ে আমরা জিতবো।

তিনি বলেন, ‘আমরা জানি, সামনে আরো একটি লড়াই আসছে। আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। সাহসিকতার সঙ্গে সে লড়াই মোকাবিলা করতে হবে।’

আজ শুক্রবার দুপুর ১২টায় বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে, মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরের পথসভায় নাহিদ ইসলাম একথা বলেন।

এনসিপি’র আহ্বায়ক বলেন, ‘গোপালগঞ্জে ফ্যাসিবাদীরা হামলা করেছে। আরো হামলা হবে। কিন্তু আমাদের দমন করা যাবে না। পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে।’

আরও পড়ুনঃ   পুঠিয়ায় বিএনপির নির্বাচনী আলোচনা সভা ও র‌্যালি

তিনি সকলকে সরব হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের আরো লড়াই করতে হবে। আমরা প্রতিবাদ করতে শিখেছি। আমরা আমাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেই ঘরে ফিরবো।

নাহিদ ইসলাম বলেন, দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্যের বেহাল দশা। যাতায়াত ব্যবস্থা নাজুক, কর্মসংস্থান নেই। এসব বাধা ও সমস্যার সমাধান করে জনগণ এখন মাথা উঁচু করে দাঁড়াতে চায়।

এনসিপি’র মুন্সীগঞ্জের প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলামের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন- উত্তারঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এ সময় আরো উপস্থিত ছিলেন- সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

আরও পড়ুনঃ   শুধু জনপ্রতিনিধি নির্বাচিত নয়, এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের : তারেক রহমান

সারজিস আলম বলেন, শোষণমুক্ত দেশ গড়তে এখনো অনেক পথ বাকী আছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সে পথ পাড়ি দিতে হবে। ফ্যাসিবাদীদের জায়গা করে দিলে, তারা আরো ভয়ংকর হয়ে উঠবে। সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বিদেশে থাকা নির্দেশদাতাদের গ্রেফতার করে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
পরে নেতৃবৃন্দ শহরের প্রধান জামে মসজিদে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্য দোয়ায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST