১৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

দিল্লির ২০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির ২০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে পাঠানো বার্তায় এই হুমকি দেওয়া হয়। এই ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

হুমকি পাওয়ার পর পুলিশের দল দ্রুত স্কুলগুলোতে পৌঁছায় এবং নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করে। শুক্রবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, রাজধানী দিল্লির ২০টির বেশি স্কুলে ই-মেইলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল-সহ একাধিক প্রতিষ্ঠানে ওই হুমকি দেওয়া হয়েছে।

পরে দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশের দল দ্রুত স্কুলগুলোতে পৌঁছে নিরাপত্তা জোরদার করে এবং বোম্ব ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

এনডিটিভি বলছে, এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন গত তিন দিনের মধ্যে দিল্লির প্রায় ১০টি স্কুল ও একটি কলেজ একই ধরনের হুমকি পেয়েছে। এর মধ্যে রয়েছে— সেন্ট থমাস স্কুল (দ্বারকা), ভাসন্ত ভ্যালি স্কুল (ভাসন্ত কুঞ্জ), দ্য মাদারস ইন্টারন্যাশনাল স্কুল (হাউজ খাস), রিচমন্ড গ্লোবাল স্কুল (পশ্চিম বিহার), সরদার প্যাটেল বিদ্যালয় (লোধি এস্টেট)।

আরও পড়ুনঃ   গাজায় বিমান থেকে ফেলা ত্রাণের বাক্স পড়ে ফিলিস্তিনি নার্স নিহত

বৃহস্পতিবার হুমকি দিয়ে পাঠানো ই-মেইলে বলা হয়: “আমি জানাতে চাই, আমি স্কুল ক্লাসরুমে কয়েকটি বিস্ফোরক (ট্রাই নাইট্রো টলুইন) স্থাপন করেছি। সেগুলো খুব কৌশলে কালো প্লাস্টিকের ব্যাগে লুকানো আছে। আমি পৃথিবী থেকে তোমাদের সবাইকে মুছে ফেলব। কেউ বাঁচবে না।”

ই-মেইলটিতে আরও বলা হয়, “তোমরা সবাই যন্ত্রণা পাওয়ারই যোগ্য। আমি জীবনটাকে ঘৃণা করি। এই খবর দেখার পর আত্মহত্যা করব… আমার গলা আর কবজি কেটে ফেলব। মানসিক সমস্যায় আমি কখনো সাহায্য পাইনি। মনোরোগ বিশেষজ্ঞরা কখনো সত্যি সাহায্য করেনি। তারা কেবল ওষুধ দেয়, যা শরীর নষ্ট করে দেয়। আমিই প্রমাণ— এসব ওষুধ কাজ করে না।”

পুলিশ জানায়, ই-মেইলের ভাষা অত্যন্ত বিপজ্জনক, সহিংস এবং মানসিকভাবে অসুস্থ ব্যক্তির লেখা বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ   মাঝ-আকাশে তীব্র ঝাঁকুনিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট, নিহত ১

এর আগে বুধবার সরদার প্যাটেল বিদ্যালয়ে হুমকির পর পুলিশের পরামর্শে সেটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করে। ই-মেইলে অভিভাবকদের জানানো হয়, “আজ সকালে সম্ভাব্য বোমা হামলার হুমকির কারণে এবং পুলিশের পরামর্শে স্কুল বন্ধ থাকবে। বোমা নিষ্ক্রিয়কারী দল পুরো ভবন পরীক্ষা করছে।”

এছাড়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজেও একদিন আগে এমন হুমকি আসে। কলেজ কর্তৃপক্ষ জানায়, ই-মেইলে বলা হয়েছিল— লাইব্রেরিতে বোমা রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট স্থানগুলো ঘিরে রেখে বিস্তৃত তল্লাশি চালানো হলেও কোথাও কিছু সন্দেহজনক পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।

এদিকে গত সোমবারও দিল্লির চানক্যপুরী ও দ্বারকা এলাকার দুটি স্কুলে একইভাবে ই-মেইলে বোমার হুমকি দেওয়া হয়েছিল। সেসব ক্ষেত্রেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

পুলিশ বলছে, এই হুমকিগুলো একটি সংগঠিত প্রচেষ্টা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং ই-মেইলগুলোর সোর্স শনাক্তে সাইবার বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত অন্য কোনো কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠান এমন হুমকির খবর জানায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST