১৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,বাঘা: রাজশাহীর বাঘায় জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেন। বুধবার (১৬ জুলাই২৫) সকাল ১০ টায় বাঘা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল- মামুন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিহা সুলতানা ডলি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃপঃ কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান আশাদ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, উপজেলার কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রকল্প কর্মকর্তা মাহমুদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আফমপ হাসান, সিনিয়র সাংবাদিক আঃলতিফ মিয়া, উপজেলা ছাত্রসমাজের প্রতিনিধি হাফিজ উদ্দিন,আন্দোলনে অংশগ্রহণ কারী আহত সদস্য বাদশা আলী, আঃ মালেক, এনসিপি উপজেলা প্রতিনিধি মিনারুল ইসলামসহ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আন্দোলনে আহতদের সুস্বাস্থ্য ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সভাটি শেষ হয়। দোয়া পরিচালনা করেন বাঘা উপজেলা মডেল মসজিদ ঈমাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাঘা উপজেলা প্রতিবন্ধী অধিদপ্তরের কর্মকর্তা মুনসুর রহমান।

আরও পড়ুনঃ   ছাত্র-জনতার ওপর র‍্যাব গুলি ব্যবহার করেনি, দাবি র‍্যাবের

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১০

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১১

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

১২

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

১৪

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

১৫

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

১৬

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১৭

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৮

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৯

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

২০

Design & Developed by: BD IT HOST