১৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

উপজেলা প্রকৌশলী খলিলুর রহমানের পরিচালনায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সফিউল্লাহ নওয়াজ, বাগমারা থানার এসআই আবদুল মজিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার ড.মুহাম্মদ আব্দুল মুমীত, সাংবাদিক মামুনুর রশীদ মামুন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা ইসলাম, উপজেলা এনসিপিপির আহ্বায়ক আলী মুর্তজা, রায়হানুল ইসলাম, শিমুল, মোতালেব, শামীম প্রমুখ।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে এলজিইডির সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম, সপ্তাহ পার না হতেই উঠে যাচ্ছে পিচ-কার্পেটিং

উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবীব, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, আইসিটি প্রোগ্রামার তাজরুল ইসলাম মিলন সহ সুধিজন উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণ সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদের আগ্রাসন দূর করা হয়েছে। শতশত মানুষের এর জীবন কেড়ে নিয়েছে এই আন্দোলনের সময়। অনেক আন্দোলনকারী আহত হয়েছে। চিকিৎসা নিতে পারছেনা অর্থের অভাবে। সরকার যেন দ্রুত ওই সকল আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দেয়া হয়। দেশে আর কেউ যেন ফ্যাসিবাদের সৃষ্টি করতে না পারে। আবু সাঈদকে হত্যার মধ্যে দিয়ে সমগ্র দেশে আন্দোলন বেগবান হয়। হাজারো জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন ক্ষুন্ন না হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST