১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকার অপরাধীদের আশ্রয় দিচ্ছে কি না—প্রশ্ন তারেক রহমানের

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অন্যায়কারীদের আশ্রয় ও প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রশ্ন তোলেন, বিভিন্ন স্থানে সংঘটিত দলবদ্ধ সহিংসতা বা ‘মব’ সৃষ্টির পেছনে সরকারের কোনো গোপন ভূমিকা আছে কি না।

পুরান ঢাকায় সম্প্রতি জনসমক্ষে সংঘটিত একটি নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘আমরা ভিডিও ফুটেজে যাঁকে স্পষ্টভাবে হত্যাকাণ্ডে জড়িত হতে দেখেছি, তাঁকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি—এ প্রশ্ন সবার। কেন এই অন্যায়কারীদের আশ্রয় দেওয়া হচ্ছে?’

শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

আরও পড়ুনঃ   সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি বিএনপির

তারেক রহমান আরও বলেন, ‘আমরা কি তাহলে ধরে নেব, যারা মব তৈরি করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের পেছনে সরকারের অথবা প্রশাসনের কোনো অংশের নীরব সমর্থন আছে?’ তিনি এও দাবি করেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরা বারবার বলেছি—অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় দেওয়া চলবে না। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা।’

অপরাধীদের বিরুদ্ধে দলীয় অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘যে অন্যায় করবে, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে। কোনো অন্যায়কারীকে দলের পরিচয়ে রক্ষা করা সমর্থনযোগ্য নয়।’

জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ‘স্বৈরাচার পতনের মাধ্যমে জনগণের বিজয় এলেও ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। ‘অদৃশ্য শত্রু’ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। কারা পরিবেশকে অস্থির করতে চায়, তা আমরা পর্যবেক্ষণ করছি।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিপ্লব ও সংহতি দিবস পালিত

শহীদ পরিবারগুলোর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনাদের স্বজনেরা আত্মত্যাগ করেছেন—তাদের ন্যায়বিচার কেন এখনও হচ্ছে না, সেই প্রশ্ন জোর গলায় তুলুন। কারা হত্যাকাণ্ড ঘটিয়ে বিচার বিলম্বিত করছে, তাদের চিহ্নিত করতে হবে।’

অনুষ্ঠানে খুলনায় যুবদলের এক কর্মী হত্যার ঘটনাও তুলে ধরেন তিনি বলেন, ‘তাঁর রগ কেটে দেওয়া হয়েছে, অথচ সেই বিচার নিয়েও কথা বলা হচ্ছে না। উল্টো দাবি করা হচ্ছে, বিএনপি লাশ নিয়ে রাজনীতি করছে। এসব প্রশ্নের জবাব খুঁজতে হবে, কারণ এর সঙ্গে বাংলাদেশের অস্তিত্ব জড়িত।’

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST