১২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : দুলু

নাটোর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমাদের নেত্রী খালেদা জিয়া, তারেক রহমানসহ আমাদের অমানবিক নির্যাতন করা হয়েছে। আপনারা জানেন যারা নির্যাতিত হয় তারা মজলুম। বিএনপির প্রতিটি নেতাকর্মী এখনো মজলুম, কারণ বিএনপি এখনো নির্যাতিত। অথচ সম্প্রতি একটা রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে বিএনপিকে বিতর্কিত করার জন্য, চাঁদাবাজ বানানোর জন্য। জাতীয় নির্বাচনের আগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে জুলাই অভ্যুত্থান ও শহীদের স্মরণে নাটোর জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপি কখনোই চাঁদাবাজি, সন্ত্রাসী পছন্দ করে না, প্রশ্রয় দেয় না। আপনারা দেখেছেন ঢাকায় একজন ব্যবসায়ী হত্যার ঘটনার সাথে যারা জড়িত, দলের নির্দেশে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ৫ আগস্টের পর সবাই বিএনপি হয়ে গেছে। ৫ আগস্ট এর আগে লোক খুঁজে পাই নাই মিটিং-মিছিল করার জন্য। অথচ ৫ তারিখের পরে মঞ্চে জায়গা পাওয়া যায় না।

আরও পড়ুনঃ   নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

সন্ত্রাসী-চাঁদাবাজদের হুশিয়ার করে তিনি বলেন, বিএনপিতে কোন অন্যায়কারীর জায়গা হবে না। বেগম খালেদা জিয়া কোনো সময় অন্যায়কে প্রশ্রয় দেন না। আগামী দিনেও দেবেন না। কোনো সন্ত্রাসী-চাঁদাবাজ, মাস্তানের স্থান বিএনপিতে হবে না।

বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য মুজুরি নিশ্চিতের আশ্বাস দিয়ে দুলু বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরির বিষয়টি তারেক রহমান তার ৩১ দফায় উল্লেখ করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে বাজার মূল্যের সাথে বিবেচনা করে শ্রমিকের বেতন কাঠামো নির্ধারণ করা হবে।

আরও পড়ুনঃ   ‘সরকার পতনে ছাত্রদল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে’

জুলাই অভ্যুত্থানে শ্রমিকদের অবদান স্মরণ করে তিনি বলেন, এই শ্রমিকরাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আন্দোলনের সময় অনেক আহত ছাত্ররা রাস্তায় পড়েছিল। একজন শ্রমিক, ভ্যানচালক, রিকশাচালক তাদের হাসপাতালে নিয়ে গেছে। বাংলাদেশের মানুষ এই শ্রমিকদের ঋণ শোধ করতে পারবে না।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় সমাবেশে শ্রমিক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST