১০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

সিনেমা বন্ধ হতেই ‘অপয়া’ তকমা, ভয়ংকর অভিজ্ঞতা শোনালেন বিদ্যা

অনলাইন ডেস্ক : বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন বিদ্যা বালান। ইন্ডাস্ট্রিতে যিনি উপহার দিয়েছেন একাধিক হিট ছবি। কিন্তু বিদ্যা বালানের এই জার্নি মোটেই সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দুঃসহ অধ্যায় ফের স্মরণ করলেন অভিনেত্রী।

সেই সাক্ষাৎকারে বিদ্যা জানান, ক্যারিয়ারের গোড়ার দিকে একটি মালয়ালম ছবিতে কাজ শুরু করেছিলেন অভিনেত্রী। সেই ছবির নাম ‘চক্রম’। যেখানে বিদ্যার বিপরীতে ছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার মোহনলাল।

সেই ছবির পেছনের গল্প নিয়ে বিদ্যা বলেন, ‘১৫ দিন শুটিং চলল, বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন জানানো হলো, শিডিউল র‍্যাপ। অথচ একবারে পুরো ছবির শুটিং হওয়ার কথা ছিল। তখনও বুঝিনি কিছু সমস্যা চলছে।’

আরও পড়ুনঃ   বেগুনি শাড়িতে জয়ার চমক, ‘লাক্স সুপারস্টার’ নিয়ে দিলেন সুখবর

যখন বিদ্যা মুম্বাই ফেরেন, তখন তাকে নিয়ে হইচই শুরু হয়ে যায়। সে সময়ই একসঙ্গে ৮-৯টি ছবির অফার পান। কিন্তু ‘চক্রম’ বন্ধ হয়ে যেতেই সব ছবির অফার বাতিল হয় বিদ্যার; ‘অপয়া’ তকমা জুড়ে দেওয়া হয় বিদ্যার নামের সঙ্গে।
একইসঙ্গে প্রযোজকেরাও ভাবলেন, বিদ্যাই হয়তো ছবির ‘অপশক্তি’। অভিনেত্রী বলেন, ‘প্রতিদিন রাতে কান্না করতে করতে ঘুমাতাম। ভয়াবহ সময় ছিল। বাবা-মা প্রার্থনা করতেন—যেন অন্তত একটা ছবি হয়!’

আরও পড়ুনঃ   ফলভর্তি বাগানে সুখ খুঁজে পেলেন জয়া আহসান

অবশেষে ২০০৫ সালে বিদ্যার অভিষেক হয় ‘পরিণীতা’ দিয়ে। ছবিটি সফল হয় এবং বিদ্যার অভিনয় প্রশংসিত হয়। এরপর তিনি বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নেন। সবশেষ এই অভিনেত্রীকে দেখা গেছে ‘ভুল ভুলাইয়া ৩’-এ, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST