৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ডাক্তারের হাতে রোগী মারধরের শিকার

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে অবস্থিত পপুলার নতুন ভবনের নীচে রাস্তায় এক রোগীকে গালাগালি ও মারধরের ঘটনা ঘটে। এ বিষয়ে ডা: এম আহম্মদ আলীর নামে রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন মারধরের শিকার রোগী মাহবুবুর রহমান রানা।

রানা রাজশাহী নগরীর বোয়ালীয়া থানাধীন কুমার পাড়া এলাকার বাসিন্দা, পেশায় তিনি একজন ব্যবসায়ী, রাজশাহী ও ঢাকায় তার দুইটি অফিস রয়েছে। তিনি ডাক্তার দেখিয়ে লক্ষিপুর থেকে বাসায় ফিরছিলেন।

মারধরের শিকার রানা জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯ টায় পপুলার নতুন ভবনের নীচে ডাক্তার তার সহকারী (এটেনডেন্ট)কে নিয়ে মোটরসাইকেলে চড়ে পপুলার নতুন ভবন থেকে বের হচ্ছিলো, রাস্তায় প্রচুর যানযট তারপরও ডাক্তারের এটেনডেন্ট বিকট আওয়াজে মোটরসাইকেলের হর্ণ বাজাচ্ছিলো। এতে রোগী ডাক্তারের এটেনডেন্ট আমিরুলকে হর্ণ বাজাতে নিষেধ করলে ডাক্তার ও এটেনডেন্ট রোগী রানাকে অকথ্য ভাষায় গালাগালি করার একপর্যায়ে মারধর করে শরীরে জখম করে।

আরও পড়ুনঃ   স্ত্রীকে হত্যা করে ৯৯৯-এ ফোন

রানা আরও জানান ডা: এম আহম্মদ আলী নিজেই আমার গায়ে হাত তুলে, সেই সাথে তার এটেনডেন্ট হেলমেট দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এমনকি পপুলারের কয়েকজন স্টাফ ও ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভরাও ডাক্তারের পক্ষ নিয়ে আমাকে মারধর করে। ডাক্তার একজন বয়স্ক মানুষ হয়ে অকথ্য ভাষায় গালাগালি দেওয়া, মারধর করায় আমি হতবাক হয়ে পরি।

রানা আরও বলেন সে সময় তার কাছে থাকা নগদ ২০৫০০ টাকা ছিনিয়ে নেয়, এবং সাথে থাকা ল্যাপটপ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, “পপুলারের সিসি টিভি ফুটেজ চেক করলেই ঘটনার সত্যতা পাওয়া যাবে। আমি থানায় অভিযোগ করেছি, আশা করছি সুবিচার পাবো।” প্রতক্ষদর্শী কয়েকজন রোগী ডাক্তারের এমন অশোভনীয় আচরনে আশ্চর্য হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ

থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, রানা নামের একজন ডা: এম আহম্মদ আলী সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে ডা: এম আহম্মদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে প্রথমে কল রিসিভ করে সাংবাদিক পরিচয় জেনে রংনাম্বার বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেয় পরে একাধিকবার তার মোবাইলে কল দিলে তিনি কল রিসিভ করেনি। তবে তার এটেনডেন্ট আমিরুলের সাথে যোগাযোগ করা হলে তিনি মারার ঘটনা অস্বীকার করে এবং রানাই তাদের মেরেছে বলে জানান।

রোগীকে মারধরকারী ডাক্তার এম আহম্মদ আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ।তিনি পপুলারে চেম্বার করে নিয়মিত রোগী দেখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST