২৩ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

স্ত্রীকে হত্যা করে ৯৯৯-এ ফোন

অনলাইন ডেস্ক :  সাভারে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে লাশ নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন এক ব্যক্তি।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার রাত ৮টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তার বাড়ি নওগাঁ জেলায়। অভিযুক্ত স্বামীর নাম সাজ্জাদ হোসেন মানিক। তিনি সাভারের একটি তৈরি পোশাক কারাখানায় কর্মরত আছেন।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১২ জন

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নারী নওগাঁ জেলার বাসিন্দা। কয়েকদিন আগে তিনি তার স্বামী সাজ্জাদ হোসেন মানিকের ভাড়া বাসায় বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে সাজ্জাদ হোসেন গার্মেন্টস কারখানায় কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পরে বাসায় ফিরে এসে নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান এবং এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে লাশ নিয়ে যেতে বলেন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরও পড়ুনঃ   পারিবারিক কলহে বাগেরহাটে স্বামী-স্ত্রীর ‘আত্মহত্যা’

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সাজ্জাদ হোসেন মানিক তার মোবাইল ফোন বন্ধ রেখে পলাতক রয়েছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। ঘটনার পর থেকে সাজ্জাদ হোসেন পলাতক আছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST