৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব। গত ০৬ জুলাই রাত্রী ৩ টার দিকে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়। পিস্তলের সঙ্গে একটি ম্যাগজিন ও গুলিও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, ছাত্র আন্দোলনের সময় কিছু দুষ্কৃতিকারী থানা থেকে লুন্ঠিত আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি লুকিয়ে রেখেছে- এমন খবরে র‌্যাবের দল রাতেই অভিযান চালায়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণসহ সাংবাদিককে মারধর

অভিযানে টিকাপাড়া মহল্লায় একটি বালুর স্তূপ খুঁড়ে প্রায় দুই ফুট গভীরে মাটির নিচে পোঁতা অবস্থায় একটি ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা পিস্তলটি সম্পর্কে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তবে কোন থানা থেকে এটি লুট হয়েছিল তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ পিস্তলের গায়ে থাকা বাট নম্বর ঘষা-মাজার চিহ্ন রয়েছে। ফলে অস্ত্রটি কোন থানার সেটি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ   বাঘায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪ ও মাদকদ্রব্য উদ্ধার

র‌্যাব জানিয়েছে, একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলিটি বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST