১৮ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮

অনলাইন ডেস্ক : ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী।

বুধবার (১৮ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এ ফলাফল প্রকাশ করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণে ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে ৬৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসারে অনুষ্ঠিত ৪৫তম বিসিএস পরীক্ষার লিখিত অংশে এই প্রার্থীরা সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্য থেকে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং শুধুমাত্র কারিগরি/পেশাগত ক্যাডারে প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুনঃ   তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে এবার রিভিউ করলো জামায়াত

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর মেধাক্রম অনুযায়ী নয়; বরং বাছাই তালিকা হিসেবে প্রকাশ করা হয়েছে। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং একইসঙ্গে কমিশনের অফিসিয়াল নোটিশ বোর্ডেও এটি প্রকাশ করা হয়েছে।

কী থাকছে পরবর্তী ধাপে?
উত্তীর্ণ প্রার্থীদের এখন মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য প্রস্তুতি নিতে হবে। পিএসসি সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ভাইভা পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে। প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   আধুনিক প্রশিক্ষণে প্রস্তুত থাকার আহ্বান, রাজশাহীতে সেনাপ্রধান

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে মোট ২,৩০৯ জন ক্যাডার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রিলিতে অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষায় উত্তীর্ণ হন ১২,৭৮৯ জন প্রার্থী।-ঢাকা পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

১০

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১১

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১২

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১৩

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১৪

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৫

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৮

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST