১৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

পাবনায় সাংবাদিককে পিটিয়ে পা ভেঙে দিল সন্ত্রাসীরা

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মানিক হোসেন (৪০) নামে স্থানীয় এক সাংবাদিককে পিটিয়ে পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। তাঁকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার পূঁইবিল গ্রামে এ ঘটনা ঘটে। আহত মানিক হোসেন দৈনিক খোলা কাগজের ভাঙ্গুড়া প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর দাবি, নকল দুধ তৈরিসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করায় সন্ত্রাসীদের দিয়ে তাঁকে পেটানো হয়েছে।

আহত সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাঙ্গুড়া দুগ্ধ খামারসমৃদ্ধ উপজেলা। এখান থেকে কয়েক হাজার লিটার দুধ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী নকল ও ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করছিলেন। সম্প্রতি ভেজাল দুধ তৈরির কিছু ভিডিও ফুটেজ ও তথ্য সাংবাদিক মানিকের কাছে আসে। তিনি এসব তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতেই ভেজাল দুধ তৈরির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা তাঁর ওপর ক্ষিপ্ত হন বলে ওই সাংবাদিক দাবি করেন।

আরও পড়ুনঃ   প্রেমিকের আত্মহত্যার খবরে প্রাণ দিলেন প্রেমিকা

সাংবাদিক মানিক হোসেন প্রথম আলোকে বলেন, ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তিনি হুমকি পাচ্ছিলেন। আজ সকালে মোটরসাইকেলে পূঁইবিল এলাকা দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাঁর গতিরোধ করে বেদম পিটুনি দেয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা শুধু মেরেই ক্ষান্ত হয়নি। আমার মোটরসাইকেল ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে।’

আরও পড়ুনঃ   চা বিক্রেতার ছেলে মেডিকেলের চান্স, বই ও অনুদান দিলেন মিডিলাইপ হসপিটাল

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইকরামুন নাহার বলেন, এক্স-রে প্রতিবেদনে দেখা গেছে, ওই সাংবাদিকের পায়ের হাড় ভেঙে সরে গেছে। ভাঙ্গুড়ায় পরিপূর্ণ চিকিৎসা সম্ভব না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ ঘটনায় আহত সাংবাদিককে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি মামলা করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভেজাল দুধ তৈরির বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST