১৬ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

‘আমাদের সন্তান সবচেয়ে সৌভাগ্যবান’, জন্মের আগেই বললেন হবু মা কিয়ারা

অনলাইন ডেস্ক : মা হতে চলেছেন কিয়ারা আদবানি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তাকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন বলিউড অভিনেত্রী। বাবা দিবসে নিজের বাবা, শ্বশুর এবং স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন কিয়ারা।

সেখানেই নিজের অনাগত সন্তানকে ‘সবচেয়ে সৌভাগ্যবান’ বলে উল্লেখ করেন তিনি।

রোববার (১৬ জুন) সকালে নিজের বাবা, শ্বশুর ও স্বামীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। যার ক্যাপশনে প্রথমে বাবাকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “যে ব্যক্তি আমাকে ধৈর্য, শক্তি এবং অনন্ত ভালোবাসা দিয়ে বড় করেছেন, তিনিই আমার প্রথম নায়ক এবং সম্ভবত তিনিই একমাত্র ব্যক্তি যিনি আমার ফোন একবার বাজামাত্রই ধরে ফেলেন।”

আরও পড়ুনঃ   গৌরী খানের রেস্টুরেন্টে রয়েছে গোপন দরজা!

এরপর শ্বশুরের ছবির ক্যাপশনে কিয়ারা লেখেন, “যিনি আমার স্বামীকে একজন সত্যিকারের মানুষের মতো মানুষ করে তুলেছেন।”

এতগুলো ভালো মানুষের মাঝে তার সন্তান জন্ম নেবে, যে কারণে নিজের অনাগত সন্তানকে সবচেয়ে ‘সৌভাগ্যবান’ বলে মনে করছেন অভিনেত্রী।

স্বামী সিদ্ধার্থের ছবির ক্যাপশনে হবু মা কিয়ারা লেখেন, “আমার স্বামী, যিনি বাবা হতে চলেছেন, আমি জানি আমাদের সন্তান সবচেয়ে সৌভাগ্যবান।”

এর আগে মা দিবসে কিয়ারাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সিদ্ধার্থ। এবার বাবা পাল্টা আবেগে ভাসলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   শুটিং, চাকরি ও ফ্যামিলি নিয়ে জীবনে অনেক প্যারা : শবনম ফারিয়া

প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা হলেও থেমে নেই কিয়ারা। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে নজরকাড়া সাজে হাজির হন তিনি। মাতৃত্বকালীন সময়েও তার আত্মবিশ্বাস এবং সৌন্দর্য মুগ্ধ করেছে অনুরাগীদের।

এদিকে সম্প্রতি অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, রাম চরণ এবং তার স্ত্রী উপাসনা তাকে বিশেষ উপহার হিসেবে ঘরোয়া আম, লেবু এবং নানা স্বাদের আচার পাঠিয়েছেন। সেই আচারের স্বাদে এখন বেশ মজে আছেন কিয়ারা। এখন শুধু অপেক্ষা, কবে পৃথিবীর আলো দেখবে কিয়ারা-সিদ্ধার্থের সন্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

বাউবিতে ৬ষ্ঠ সমাবর্তন আয়োজনের লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিনামুল্যে ধান বীজ ও সার পেলো ২৮০০ জন কৃষক

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

পেশাদারিত্বই সাংবাদিকতার প্রাণ

কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

এইচএসসি পরীক্ষা: রাজশাহীর ২৭ কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ

১০

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

১১

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১২

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

১৩

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

১৪

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

১৫

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

১৬

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

১৭

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

১৮

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সাফল্য অর্জন রাসিকের

১৯

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST