২৯ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ সোমবার (২৯ জুন) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ার ছিলেন এদেশের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের পাপেট শিল্পকে তিনি আন্তর্জাতিক মানে উন্নীত করেছিলেন। তাঁর হাত ধরেই এ শিল্পটি বাংলাদেশে আধুনিক রূপ লাভ করে।

দেশের গণমাধ্যম ও সাংস্কৃতিক ক্ষেত্রে এ মহান শিল্পীর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন; বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এফডিসি এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে মুস্তফা মনোয়ারের নেতৃত্ব ও সৃজনশীল ভূমিকা দেশের প্রচার মাধ্যমকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে বিটিভিতে তাঁর অনন্য সৃষ্টি কয়েকটি ধারাবাহিক অনুষ্ঠান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে।

আরও পড়ুনঃ   Koichi Experience

গণমাধ্যমের বিকাশ এবং নতুন প্রতিভা অন্বেষণে তাঁর এই দূরদর্শী উদ্যোগগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মুস্তাফা মনোয়ারের চিরবিদায় দেশের সাংস্কৃতিক ও সৃজনশীল অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তাঁর বহুমাত্রিক শিল্পকর্ম এবং অবদান বাংলাদেশের মানুষ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

আরও পড়ুনঃ   ডিবি অফিসে খাবার, জাতিকে নিয়ে মশকরা করবেন না: হাইকোর্ট

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, একুশে পদকপ্রাপ্ত এই বরেণ্য শিল্পী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সাফল্য অর্জন রাসিকের

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০ তম সভা

নতুন উদ্যোক্তা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে : শিল্পমন্ত্রী

১০

মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই : স্বাস্থ্যমন্ত্রী

১১

রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন

১২

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

ভূমিমন্ত্রীর সাথে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৪

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

১৬

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

১৭

ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

১৮

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

১৯

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

২০

Design & Developed by: BD IT HOST