১৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করলেইতো সংস্কার হয়ে যায়

নাটোর প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের ৩১ দফা মানে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। ২০২২ সালে উনি ৩১ দফা রূপরেখা দেন। বাংলাদেশের মানুষ যদি ৩১ দফা পড়েন তাহলে বুঝতে পারবেন। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের প্রকৃত উন্নয়ন ঘটাবেন।

শনিবার (১৪ জুন) বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে বড়াইগ্রাম উপজেলা যুবদল ও শহর যুবদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী এবং সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সরকার সংস্কারের জন্য রাজনীতিবিদদের সুপারিশ নিচ্ছেন। আমার কথা হলো, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করলেইতো সংস্কার হয়ে যায়। তা না করে খামাখা আপনারা বিলম্ব করছেন।

তিনি বলেন, ২০০৮, ১৪, ১৮, ২৪ এই চারবার দেশের জনগণ স্বাধীনমতো ভোট দিতে পারেনি। অযোগ্য লোকরা এমপি মন্ত্রী হয়েছে। অথচ ৩১ দফা অনুযায়ী দেশ পরিচালনা হলে কোনো অযোগ্য লোক জনপ্রতিনিধি হতে পারবে না।

আরও পড়ুনঃ   একমাত্র জামায়াতই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারবে : ড. মিজানুর

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST