১৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

শিয়াল মারা ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মমিন (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মোহনপুর গ্রামের একটি পোলট্রি খামার থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময়ে এ দুর্ঘটনা ঘটে।

আবদুল মমিন একই গ্রামের বাসিন্দা ছিলেন। মমিনের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, মমিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। বিয়ে করেননি। নিজের মতো চলাফেরা করতেন। প্রায়ই রাতে বাড়ি থেকে বের হয়ে আবার ফিরে আসতেন।
স্থানীয় কয়েকজন বলেন, রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে মমিন আর ফেরেননি। সকালে একই গ্রামের ইউসুফ আলীর পোলট্রি খামারের পাশে তারের সঙ্গে জড়িয়ে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সকাল ১০টার দিকে সেখানে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

আরও পড়ুনঃ   আইপিএলে হঠাৎ ‘ফিক্সিং’ বিতর্ক, যে আউট নিয়ে সন্দেহ

অরক্ষিত বৈদ্যুতিক ফাঁদ পাতা ঠিক হয়নি জানিয়ে খামারটির মালিক ইউসুফ আলী বলেন, ঈদের আগে এলাকায় শিয়ালের উপদ্রব বেড়ে যায়। প্রতি রাতেই খামারে হামলা দিয়ে মুরগি খায় প্রাণীগুলো। এক দিনে ৫০টি মুরগিও খেয়েছে শিয়াল। এ জন্য খামারের পাশে খোলা তার দিয়ে রাত ১২টার পর থেকে শিয়াল মারার ফাঁদ পেতে রাখতেন।

আরও পড়ুনঃ   চার বছর পর দলে ফিরেই যে বার্তা দিলেন মোহাম্মদ আমির

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST