১২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে উইমেন্স মেডিকেল কলেজ ও স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠায় মতবিনিময়

অনলাইন ডেস্ক : রাজশাহীতে উইমেন্স মেডিকেল কলেজ ও স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টার দিকে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) সেমিনার কক্ষে ‘আমরা ক’জন’ সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাটি আয়োজন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক প্রকৌশলী মো. আমিনুল হক। সভায় অনলাইনে যুক্ত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

বক্তারা বলেন, রাজশাহী একটি প্রাচীন শিক্ষা নগরী হলেও এখনো পর্যন্ত নারীদের জন্য আলাদা কোনো মেডিকেল কলেজ গড়ে ওঠেনি। অথচ নারী রোগীদের জন্য মানসম্মত ও নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে এমন একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বহুদিনের। বক্তারা আশা প্রকাশ করেন, নারী শিক্ষার বিস্তার এবং নারীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উইমেন্স মেডিকেল কলেজ ও স্পেশালাইজড হাসপাতাল একটি মাইলফলক হয়ে দাঁড়াবে।

আরও পড়ুনঃ   ঈদে সড়ক নিরাপদ রাখার তাগিদ সড়ক প্রধান প্রকৌশলীর

তাঁরা বলেন, মানবসেবার অঙ্গীকার থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই রাজশাহীতে উইমেন্স মেডিকেল কলেজ ও স্পেশালাইজড হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় সভাপতিত্ব করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মো. জাওয়াদুল হক।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস উদ্যাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী মহিউদ্দিন, বাংলাদেশ আই হসপিটালের চিকিৎসক ডা. জিয়াউল আহসান এবং আইবি রাজশাহীর চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিসুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST