২০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস উদ্যাপন

স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার (২০ মে) বিশ্ব মেট্রোলজি দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। সারাদেশের ন্যায় রাজশাহীতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে বেলা সাড়ে এগারোটায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার।

প্রধান অতিথির বক্তৃতায় রেজাউল আলম বলেন, এখানে আমরা যারা উপস্থিত আছি তারা সকলেই ক্রেতা এবং ভোক্তা। আমাদের ব্যক্তিগতভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সচেতন বিবেককে কাজে লাগিয়ে যখন আমরা ব্যবসায়ী হব, তখন ভোক্তাদের সঠিক পরিমাপে পণ্য দেব আর ক্রেতা হলে যেখানে সঠিক পরিমাপে পণ্য পাওয়া যায় সেখানেই কিনব।

আরও পড়ুনঃ   ‘গণপিটুনি’র ব্যাপারে নিজের মন্তব্য জানালেন উপদেষ্টা নাহিদ

‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন’ বঙ্কিমের এ উক্তি উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই উত্তম হওয়ার চেষ্টা করবো তাহলে সমাজ উত্তম হবে এবং আমরা এগিয়ে যাবো।

এ সময় তিনি পরিমাপের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করে দেশ এবং সমাজকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ   ১৫০ উপজেলায় ১৮৯১ প্রার্থীর মনোনয়ন দাখিল

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন এর বিভাগীয় পরিচালক জহুরা সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন আরএমপি’র উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ।

সভায় বক্তাগণ সঠিক পরিমাপ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিএসটিআইয়ের কঠোর পদক্ষেপ এবং তাদের প্রচার প্রচারণা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST