১১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে সেনাবাহিনীর অভিযানে ৪০ ট্রাক্টর জব্দ

নাটোর প্রতিনিধি : নাটোরে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন কাজের মাটি পরিবহনে ব্যবহৃত ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার (১১ জুন) দুপুরে সদর উপজেলার বাকশোর এলাকায় প্রায় ৪০বিঘা জমিতে পুকুর খননের মাটি পরিবহনের সময় ট্রাক্টরগুলো জব্দ করা হয়।

নাটোর সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, সদর উপজেলার বাকশোর ঘাট গ্রামে প্রায় ৪০ বিঘা ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন কার্যক্রম চলছিল। পুকুর খননের মাটি ট্রাক্টরযোগে আঞ্চলিক সড়ক এবং মহাসড়ক ব্যবহার করে ইট ভাটায় সরবরাহ করছিল তারা। কৃষি কাজের জন্য ব্যবহৃত ট্রাক্টর ব্যবহার করে অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে ৪০টি ট্রাক্টর জব্দ করা হয়। পরে জব্দকৃত টাক্টরগুলো ট্রাফিক পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ   বদলে যাবে ৫, ১০ ও ২০ টাকার নোট

নাটোর সদর ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট মো. উমর ফারুক জানান, বাকশোর এলাকায় মাটি পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর আটক করে সেনাবাহিনী পুলিশ লাইন্সে এনে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করে। এই ট্রাক্টরগুলো সড়ক মহাসড়কে চলাচলের অনুমতি নেই। এজন্য সড়ক পরিবহন আইনে প্রত্যেক ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত বলেন, জেলা প্রশাসন থেকে কাউকেই ফসলি জমিতে পুকুর খননের কোনো অনুমতি দেওয়া হয়নি। যারা বলছে অনুমতি দেওয়া হয়েছে, সেটা মিথ্যা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST