১৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ২

অনলাইন ডেস্ক : সাভারে আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামে একটি কাপড়ের দোকানে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন দগ্ধ ও পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সাভার পৌর এলাকার গেন্ডা বাজারে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন– আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সের মালিক ও গেন্ডার বাসিন্দা ইউসুফ (৪৫) ও তার বন্ধু পৌর এলাকার তালবাগ মহল্লার বাসিন্দা নাহিদ (৪৩)। আহতরা হলেন– আমজাদ (৬৭), বাবুলসহ (৪৫) আরও তিন জন।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি: ফখরুল

আহত আজাদ বলেন, আমি কাপড়ের দোকানে সামনে দাঁড়ানো ছিলাম। হঠাৎ বিকট শব্দে কি যেন বিস্ফোরণ হলো। পরে দেখি পাশের কাপড়ের দোকানের চাল উড়ে গেছে আর সেই দোকানের থাই গ্লাসের কাচ ভেঙে আমার মুখে লাগে। আমার পাশে বাবুল নামে আরেকজন ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে রক্তাক্ত হয়। পরে দোকানের ভেতরে থাকা ইউসুফ ও নাহিদসহ আমাদের হাসপাতালে নিয়ে যায় কয়েকজন। ইউসুফ ও নাহিদ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাসেল ঢাকা পোস্টকে বলেন, দগ্ধ দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ওয়্যারহাউস ইন্সপেক্টর মেহরুল ইসলাম ঢাকা পোস্টেকে বলেন, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে স্থানীয়রা ততক্ষণে বিস্ফোরণের আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিকভাবে জানা গেছে এসি থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও বিস্ফোরণে তিনটি দোকানের কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST