৮ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাইয়ের আত্মত্যাগের উদ্দেশ্য ছিল গণতন্ত্রকে অবমুক্ত করা : রিজভী

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জুলাইয়ের আত্মত্যাগের লক্ষ্য ছিল গণতন্ত্রকে অবমুক্ত করা। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য, অবাধ নির্বাচন নিয়ে গড়িমসি হয়।’

আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির এই সিনিয়র নেতা আরো বলেন, ক্ষমতায় আসলেই সবাই তা চিরস্থায়ী করতে চান। অন্তর্বর্তী সরকারও এ ধারায় পড়েছে কিনা তাই প্রশ্ন। সবার সমর্থন পেয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তারপরও টানাপোড়েনে রয়েছে গণতন্ত্র।

তিনি বলেন, আগামী বছরের এপ্রিল মাসে নির্বাচন অনুষ্ঠিত হলে রমজান মাসের সঙ্গে প্রচার কার্যক্রমের সময়কাল মিলে যাবে, যা জনসাধারণের জন্য ভোগান্তির কারণ হবে। তাই জনগণের সুবিধার কথা বিবেচনা করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। অন্যথায়, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

আরও পড়ুনঃ   জামায়াত এখন ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছেছে : রফিকুল ইসলাম

এদিকে দুপুরে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশলবিনিময় করার সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলছেন, কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে? কাদের জন্য সুবিধা সৃষ্টি করা হচ্ছে? এতে লাভবান কারা হচ্ছে? তাহলে আগামী নির্বাচনও কি যারা ক্ষমতায় আছে, তারা প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে বা তাদের মতো করে নির্বাচন করবে?

তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরেই নির্বাচন চায় এবং এ বিষয়ে একটি ঐকমত্য প্রায় গঠিত হয়েছে। বিচারিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং তা স্বাভাবিক গতিতেই চলবে, সরকার এতে কোনো হস্তক্ষেপ করবে না। যখন এই বিষয়গুলো স্পষ্ট, তখন হঠাৎ করে নির্বাচন এপ্রিলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করায় বিস্ময় সৃষ্টি হয়েছে। অথচ এর আগেই- সেপ্টেম্বর, অক্টোবর কিংবা নভেম্বরে নির্বাচন আয়োজন করা সম্ভব।

আরও পড়ুনঃ   নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, নানা দিক বিবেচনা করেই সবাই মিলে ডিসেম্বরকে নির্বাচন আয়োজনের জন্য যৌক্তিক সময় হিসেবে নির্ধারণ করেছিলেন। কারণ, এরপরই শুরু হবে পবিত্র রমজান মাস, যখন নির্বাচন পরিচালনা কঠিন হয়ে পড়ে। তার পরপরই রয়েছে পাবলিক পরীক্ষা, বৈরী আবহাওয়া ও কালবৈশাখীর মতো নানা প্রতিবন্ধকতা। এসব কারণে এপ্রিলে নির্বাচন করার প্রস্তাবের পেছনে বাস্তব কারণ কী- তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১০

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১১

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১২

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৩

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৪

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৫

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৮

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৯

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

২০

Design & Developed by: BD IT HOST