৯ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

জামায়াত এখন ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছেছে : রফিকুল ইসলাম

পাবনা প্রতিনিধি : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে মাওলানা নিজামীসহ জামায়াতের সব নেতাকে হত্যা করা হয়েছে। জামায়াত কী কমেছে নাকি বেড়েছে? জামায়াত এখন ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছেছে। বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, খুনিদের কোনো ক্ষমা নাই। হত্যায় জড়িত কারও কোনো ক্ষমা নাই। জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হয়েছে। শুধু হাসিনার বিচার করলে হবে না। যারা হত্যায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

সোমবার (০৯ জুন) দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আগামীতে কাউকে ভোটকেন্দ্র দখল করতে দেওয়া হবে না। ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করলে দেশের জনগণ তাদের মাটির সঙ্গে মিশিয়ে দিবে। ফ্যাসিবাদ কায়েমের ভয় দেখালে তাদের পরিণতি একই হবে। যেনতেন নির্বাচন করে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না।

আরও পড়ুনঃ   খালেদার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার সব সাক্ষীকে আদালতে হাজির করার নির্দেশ

তিনি বলেন, স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এসেছে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। জনগণ বারবার ষড়যন্ত্র, জুলুম ও ধোঁকাবাজের মধ্যে ছিল। অনেকেই মনে করছেন আমাদের প্রতিবেশী দেশের সহযোগিতা ছাড়া দেশ চালাতে পারবে না। আমি এটা বিশ্বাস করি না। দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল রক্ত দিয়ে সেটা শেষ করেছে। ফ্যাসিবাদের নায়িকা হাসিনা পালিয়ে গেছে। দেশের গণতন্ত্র গলা টিপে হত্যা করেছে।

জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, সরকার ইতোমধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। অনেকের দুই মাস নির্বাচন দেরি করা সহ্য হচ্ছে না। তারাতো ১৬ বছরে কিছুই করতে পারেনি। তারা কোনো ঈদও শেষ করতে পারেনি। এই দেশ কারও বাপের নয়, আবার কারও পরিবারেরও নয়। কেউ চক্ষু রাঙিয়ে দাও কথা বলবেন না।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি করে তিনি বলেন, দেশের উপর আর কোন দাদাগিরি ও আধিপত্যবাদ চলবে না। দেশকে নিয়ে যারা চক্রান্ত করছেন ওদের রুখে দেবে ১৮ কোটি জনতা। দেশের মানুষ আগামীতে চাঁদাবাজ ও দখলদারিত্বের বিরুদ্ধে রায় দেবে।

আরও পড়ুনঃ   ‘সংস্কার ও বিচারে এক থাকুন, আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেব’

আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নকিবুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আলিম মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, কেন্দ্রীয় মানব সস্পদ বিভাগের সদস্য অধ্যাপক নজরুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, আটঘরিয়া পৌর সভার মেয়র পদপ্রার্থী সাইদুল ইসলাম মোল্লা, পাবনা জেলা শিবিরের সভাপতি ইসরাইল হোসেন শান্ত, আটঘরিয়া উপজেলা কার্যকরী সদস্য আমিরুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১০

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১১

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১২

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৩

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৪

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৫

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

১৬

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৭

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১৮

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১৯

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

২০

Design & Developed by: BD IT HOST