৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

শিশু ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত সেই ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও ছাত্রলীগ নেতা মো. আব্দুল মজিদ মিনু শেষ পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করেছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশের ধারাবাহিক অভিযান ও সর্বাত্মক প্রচেষ্টায় তিনি বুধবার (৪ জুন) আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হন।

এর আগে গত ২৩ মে কাজিপুর উপজেলার মেঘাই গ্রামে এই ঘটনাটি ঘটে। শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভনে পাশের যমুনা নদীর তীরে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। অভিযুক্ত মিনু ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং ছাত্রলীগের কাজিপুর সদর ইউনিয়ন শাখার উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক।

আরও পড়ুনঃ   শপথ নিলেন হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতি

ঘটনার পর থেকেই মিনু পলাতক ছিলেন। শিশুটির পরিবারের পক্ষ থেকে ২৯ মে কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়।

মিনুর গ্রেপ্তার দাবিতে এলাকাবাসী এবং শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন ও ২৪ ঘণ্টার আল্টিমেটামের পর কাজিপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তি ও অন্যান্য উপায়ে অভিযান চালিয়ে আসামিকে আত্মসমর্পণে বাধ্য করে।

আরও পড়ুনঃ   ট্রাইব্যুনালে হাজির করা হল সাবেক ১২ মন্ত্রীসহ ১৬ আসামিকে

কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, আমাদের অভিযান অব্যাহত ছিল। আসামি আজ দুপুরের আগে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST