৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

এবার বাবর-শাহিনদের জন্য কঠোর পদক্ষেপ নিচ্ছে পিসিবি!

অনলাইন ডেস্ক : জাতীয় দলের পারফরম্যান্স বৃদ্ধি ও তারকা ক্রিকেটারদের নিয়মে বেড়াজালে রাখতে উপমহাদেশীয় দলগুলোকে সাম্প্রতিক বছরে ঘরোয়া ক্রিকেটে জোর দিতে দেখা যায়। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিদের মতো তারকা ক্রিকেটারদের নিয়েও পাকিস্তান সেই পথে হাঁটতে যাচ্ছে। প্রতি মৌসুমে জাতীয় দলের ক্রিকেটারদের কমপক্ষে একটি ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে বাধ্য করতে যাচ্ছে পিসিবি।

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’। স্থানীয় ক্রিকেটের কাঠামো ও মান বৃদ্ধির পাশাপাশি উদীয়মান প্রতিভা তুলে আনার লক্ষ্য দেশটির। প্রতিবেদনে বলা হয়েছে– পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে সোমবার উচ্চ পর্যায়ের ক্রিকেটীয় সভা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যেখানে ঘরোয়া ক্রিকেটের প্রতি গুরুত্ব দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটারদের এসব প্রতিযোগিতামুখী করার আলোচনা হয়েছে।

আরও পড়ুনঃ   অত্যাবশ্যকীয় জিনিসের শুল্ক জিরো করে দিয়েছি : অর্থ উপদেষ্টা

দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রয়েছে পাকিস্তানের। সেই দুই সিরিজের প্রস্তুতি হিসেবে নেওয়া হবে ঘরোয়া টুর্নামেন্টকে। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিপক্ষে বাবর-রিজওয়ানদের অ্যাওয়ে সিরিজ রয়েছে। নির্ধারিত এসব ভবিষ্যৎ সূচি নিয়ে পিসিবি সভাপতির সামনে নিজেদের লক্ষ্য ও প্রস্তুতির কথা জানান বোর্ডের আন্তর্জাতিক ক্রিকেট ডিরেক্টর উসমান ওয়াহলা।

বিভিন্ন বড় সিরিজের প্রস্তুতি হিসেবে দেশে ও দেশের বাইরে পাকিস্তান শাহিন্স টিম কিংবা ‘এ’ দলের মতো পাইপলাইন প্রস্তুতের কিছু প্রজেক্ট রয়েছে দেশটির। যারা এর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডেও সিরিজ খেলেছে। এসব দলে থাকা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে আনার কথাও ভাবছে পিসিবি। এজন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দিয়েছেন সভাপতি মহসিন নাকভি।

অভ্যন্তরীণ এই সভায় উপস্থিত ছিলেন পাকিস্তানের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোচ মাইক হেসন, চিফ অপারেটিং অফিসার সুমাইর আহমেদ সায়েদ, টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা, হাই-পাফরম্যান্সের ডিরেক্টর আকিব জাভেদ ও জাতীয় দলের অধিনায়ক সালমান আলি আগা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রসঙ্গত, বৈশ্বিক ও মহাদেশীয় আসরে লম্বা সময় ধরে বড় সাফল্য নেই পাকিস্তানের। ২০২৩ সালের এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের পর, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং সর্বশেষ ঘরের মাঠে চলতি বছর অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। সে কারণে পাকিস্তান নিজেদের পুরোনো ছন্দ ফেরাতে তোড়জোড় চালাচ্ছে। যদিও নির্বাচক প্যানেল ও কোচিংয়ে বারবার রদবদল এবং অধিনায়কত্বে অল্প সময়ের ব্যবধানে দায়িত্ব হস্তান্তরের বিষয়গুলো তারা এড়াতে ব্যর্থ!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা

বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জাহিদ হোসেনের জীবনবৃত্তান্ত

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু

মূল্যবৃদ্ধির পর বাড়ল জ্বালানি তেলের সরবরাহ

সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

খানাখন্দে ভরা পথে মানবিক দৃষ্টান্ত, নিজ হাতে সড়ক মেরামত করলেন আব্দুস সালেক আদিল

তানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড ,মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১০

নাচোলে প্রত্যাশা একাডেমীর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী

১৪

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুল ইসলামের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

১৫

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান

১৬

মান্দায় পেট্রোল কান্ডে মহাসড়ক অবরোধ, তিন চালকের বিরুদ্ধে মামলা

১৭

শিবগঞ্জ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ পাথরভর্তি ভারতীয় ট্রাক জব্দ

১৮

নগরীর বেলপুকুর এলাকা হতে ফেয়ারডিলসহ একজনকে গ্রেফতার

১৯

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

২০

Design & Developed by: BD IT HOST