৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

একদিনে ৩০টা পান খেতে হয়েছে : পূজা

অনলাইন ডেস্ক : এবারের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে ‘টগর’ নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী পূজা চেরি। বর্তমানে এই সিনেমার প্রচার-প্রচারণায় বেশ সময় পার করছেন তিনি।

ইতোমধ্যেই সিনেমাটির একটি গান প্রকাশ পেয়েছে। ‘হান্ড্রেড পার্সেন্ট দেশি’ শিরোনামের আইটেম ঘরানার এ গানটি শ্রোতা-দর্শক বেশ উপভোগ করছেন। তবে বেশি নজর কেড়েছেন গানের আইটেম গার্লরূপে পূজার উপস্থিতি।

গানের সঙ্গে দুর্দান্ত নাচ ও আকর্ষণীয় লুকে মুগ্ধতা ছড়িয়েছেন এ অভিনেত্রী। পূজা চেরী বলেন, ‘গানটি আমার ক্যারিয়ারের অন্যতম কাজ। এর শুটিং করতে গিয়ে অনেক মজা করেছি এবং দর্শকরাও তা অনুভব করবেন এই বিশ্বাস আমার ছিল। প্রকাশের পর থেকে বেশ সাড়াও পাচ্ছি।’

সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এ অভিনেত্রী। কারণ টগর-এ কাজ করতে গিয়ে দারুণ কিছু অভিজ্ঞতা হয়েছে পূজা চেরির। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘সিনেমার গল্পটি আমার পছন্দের। সেখানে আমার চরিত্রটা একদমই আলাদা। দর্শক হয়তো এটুকু বুঝতে পারবে, মেয়েটি বঞ্চিত হয়, লাঞ্ছিত হয়, কিন্তু মুখ বুজে সহ্য করে না, প্রতিবাদী একটি মেয়ে; এসব সত্ত্বেও আসল রহস্য দর্শক সিনেমা হলে গিয়েই দেখুক।

আরও পড়ুনঃ   বাবা-মা-স্বামী ভিন্নধর্মের, তবুও মুসলিম পদবী ব্যবহার করেন দিয়া

তবে মজার বিষয় হচ্ছে, চরিত্রটির জন্য পান খাওয়া শিখেছেন পূজা। তিনি বলেন, ‘সিনেমার প্রয়োজনে আমার আলাদা কথা বলার ধরন, আলাদা বডি ল্যাঙ্গুয়েজ, মেয়েটি নিম্নমধ্যবিত্ত পরিবারের। সেগুলো মাথায় রেখে একসময় মনে হয়, আমার চরিত্রটি পান খেতে পারে। পুরো গল্পে মুখে পান থাকবে, ঠোঁট লাল হয়ে থাকবে—এমনটা দর্শক দেখবেন। পরিচালকের সঙ্গে পরামর্শ করে এটা আমিই যুক্ত করেছি চরিত্রে। সব সময় ডজন ডজন পান এনে রাখা হতো।’

আরও পড়ুনঃ   কেন আড়ালে ছিলেন রাশমিকা

পূজা যোগ করেন, ‘প্রথম দিকে পান খেতে পারছিলাম না, পিক ফেলতে পারছিলাম না। এগুলো শিখতে হয়েছে। পান খেয়ে ওই সময়ে আমি আর কিছুই খেতে পারিনি। পুরো মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। একদিন চুনসহ ৩০টি পান খেতে হয়েছে। এখন পান খেতে আর ভয় পাই না।’

পূজা চেরির সঙ্গে এই সিনেমায় অভিনয় করছেন আদর আজাদ। এছাড়াও রয়েছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।

আলোক হাসান পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনায় আছে এআর মুভি নেটওয়ার্ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST