৯ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বাবা-মা-স্বামী ভিন্নধর্মের, তবুও মুসলিম পদবী ব্যবহার করেন দিয়া

অনলাইন ডেস্ক : বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা। তার মিষ্টি হাসিতে আজও মজে পুরুষ-মন। গালের টোলে আটকে কত সহস্র হৃদয়। বর্তমানে অভিনয় থেকে খানিকটা দূরে থাকলেও খুব শিগগিরিই আবারও শোবিজাঙ্গনে ফেরার কথা নায়িকার।

দিয়ার বাবা ছিলেন খ্রিস্টান ধর্মালম্বী। মা ছিলেন হিন্দু। তবুও তিনি ব্যবহার করেন মুসলিম পদবী। কিন্তু কেন?

তার এই পদবী ব্যবহার করার নেপথ্যে রয়েছে এমন কিছু কারণ যা জানলে আবেগপ্রবণ হয়ে যেতে পারেন তার ভক্তরাও।

দিয়ার যখন মাত্র ৪ বছর বয়স তখন বাবা-মায়ের বিচ্ছেদ হয়। তার বাবার পদবী ছিল হ্যান্ডরিচ। দীর্ঘ সময় অবধি নিজের পদবী হ্যান্ডরিচই ব্যবহার করতেন দিয়া।

আরও পড়ুনঃ   ছেলেকে ৩৫ লাখ টাকার গাড়ি উপহার দিলেন মাহি

৯ বছর বয়সে মারা যান অভিনেত্রীর বাবা। মা পরে আবার বিয়ে করেন। দিয়ার সৎ বাবার নাম আহমেদ মির্জা। ছোট্টবেলা থেকেই দিয়াকে ভালোবাসায় জড়িয়ে রাখতেন তিনি।

অভিনেত্রীর কথায়, ‘বড় হচ্ছিলাম। বুঝতে পারলাম সৎ বাবা নয়, উনি আমার নিজের বাবার চেয়ে কোনও অংশে কম নয়। এতটাই ভালবাসতেন। তাই যখন মিস ইন্ডিয়ায় অংশ নিলাম, নিজের ইচ্ছাতেই হ্যান্ডরিচ পদবী সরিয়ে মির্জা পদবীকে আপন করে নিলাম।’

দিয়া জানিয়েছেন ধর্ম পরিবর্তনের কোনও ঘটনা ঘটেনি। সৎ বাবার প্রতি ভালোবাসা থেকেই এমন সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুনঃ   শত অনুরোধেও বাসারের কাছ থেকে ঘোড়া উপহার নেননি সেই মনু মিয়া

দিয়ার তখন মাত্র ২৩ বছর। মারা যেন আহমেদ মির্জাও। মুষড়ে পড়েন অভিনেত্রী। তার কথায়, ‘একই জীবনে দুই দুই বার বাবা হারালাম। ভীষণ কষ্ট পেয়েছিলাম সে সময়।’

দিয়ার ব্যক্তিগত জীবনেও একসময় এসেছিল উথালপাথাল। ব্যবসায়ী সাহিল সঙ্ঘের সঙ্গে তার বিয়ে ভাঙে ২০১৯ সালে। ঠিক দুই বছর পর আবার নতুন করে ভালোবাসা খুঁজে পান অভিনেত্রী। বিয়ে করেন বৈভব রেখিকে। তাদের বর্তমানে এক সন্তান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST