২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ভক্তদের সুখরব দিলেন ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি মনে করেন, ডিজিটাল বিনোদনের এই যুগেও সিনেমা হলে বসে ছবি দেখার আবেদন বিন্দুমাত্র কমেনি। সম্প্রতি জামাইষষ্ঠী উপলক্ষে ২৫ বছর পর তার অভিনীত জনপ্রিয় ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ পুনরায় মুক্তি পাওয়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

২০০০ সালের জামাইষষ্ঠীর দিনে মুক্তি পেয়েছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। দীর্ঘ ২৫ বছর পর একই দিনে ছবিটি আবার মুক্তি পাওয়ায় ঋতুপর্ণা আপ্লুত। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমি খুব খুশি। ২৫ বছর পরেও প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি যে কতটা হিট, তা শুক্রবার হলে গিয়ে দেখলাম।’

আরও পড়ুনঃ   মেয়ে আদিরাকে দুর্গাপূজায় না আনার কারণ জানালেন রানি মুখোপাধ্যায়

শৈশবের স্মৃতিচারণ করে ঋতুপর্ণার কথায়, ‘আমার বড় পিসিকে মুনি বলে ডাকতাম। জামাইষষ্ঠীর সময়ে মুনি বাড়িতে এলেই তার কাছে সিনেমা দেখতে যাওয়ার বায়না করতাম। তিনি আমাদের সিনেমা দেখাতে নিয়ে যেতেন। বড় পর্দায় সিনেমা দেখে দর্শকদের সিটি বাজানো, পয়সা ছুড়ে দেওয়া এ সবের মজাই ছিল আলাদা। ইভনিং শো, ম্যাটিনি শো, নাইট শো শব্দগুলো তো সিনেমার সৌজন্যেই তৈরি হয়েছিল।’

ভক্তদের সুখরব দিয়ে বলেন, ‘হলে গিয়ে সিনেমা দেখার মজাই আলাদা। শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো চিত্রনাট্য হাতে পেলে আবারও বাণিজ্যিক সিনেমায় অভিনয় করতে পারি। পঁচিশ বছর আগে মুক্তি পাওয়া কোনো ছবি আবারও হলে রিলিজ করল। অভিনেত্রী হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে।’

আরও পড়ুনঃ   নিজেকে মনে করিয়ে দিচ্ছি আমি যোগ্য : ভাবনা

তিনি জানান, তার প্রতিটি সিনেমায় নতুন কিছু করার চেষ্টা করেছেন। ২০০০ সালের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিতে বেশ কিছু আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। ঋতুপর্ণার ভাষ্যে, ‘বাণিজ্যিক সিনেমার প্রতি গ্রাম-বাংলার মানুষের আকর্ষণ আজও রয়েছে। এই বিষয়ে সবাইকে ভাবতে হবে। বড় বাজেটের ছবি বানাতে হবে। তার জন্য ঝুঁকি নিতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST