২ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তিন হাজার লিটার মদ উদ্ধার : গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুর উপজেলার বেলনা ঝালপুকুর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫ লিটার চোলাই মদসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার এ অভিযান চালানো হয় বলে সোমবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তার পাঁচজন হলেন- বেলনা ঝালপুকুর গ্রামের জগেন সরদার (৭০), রনজিৎ সরদার (৪২), মহাশয় মুর্মু (৩৫), বাপ্পি সরদার (২৮) ও রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁও দমদমা গ্রামের রফিকুল ইসলাম (৪০)।

আরও পড়ুনঃ   পুলিশের হাত ফসকে হাতকড়াসহ পালালো মাদক মামলার আসামি

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বসতবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে প্রাণঘাতী চোলাই মদ তৈরির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল অভিযান চালায়। এ সময় ৩ হাজার ৫ লিটার চোলাই মদ এবং মদ সংরক্ষণের কাজে ব্যবহৃত বিভিন্ন পাত্র জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা চোলাই মদ প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করে স্থানীয় যুবকদের কাছে ৫০ ও ১০০ টাকার ছোট বোতলে বিক্রি করে আসছিলেন। এই মাদক তৈরিতে ব্যবহৃত হচ্ছিল নিম্নমানের ও অপরিচ্ছন্ন কাঁচামাল।

আরও পড়ুনঃ   বাগমারায় শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত আটক

র‌্যাব আরও জানায়, সম্প্রতি চোলাই মদ সেবনে মৃত্যুর ঘটনাও ঘটেছে। একটি অসাধু চক্র অধিক মুনাফার আশায় এই মাদক ব্যবসা পরিচালনা করে আসছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১০

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১১

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৩

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৪

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৫

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৬

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৭

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৮

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST