৩১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর দ্বিতীয় দিনে ঢাকায় খাদ্য ও বস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকীর দ্বিতীয় দিনে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন স্থানে গরীব-অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ মে) দিনব্যাপী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও বিভিন্ন থানার উদ্যোগে দুঃস্থদের মাঝে এ খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। এসময় দোয়া মাহফিলও করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সাইদুর রহমান মিন্টু জানান, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে, যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক, বিক্রমপুর প্লাজার সামনে জুরাইন রেল গেইট, শ্যামপুর লাল মসজিদ সংলগ্ন বিএনপি আয়োজিত কর্মসূচিতে দুপুরে অংশগ্রহণ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এসব কর্মসূচিতে আরও অংশ নেয় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহ উদ্দীন আহমেদ, নগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি নবী উল্লাহ নবী প্রমুখ।

আরও পড়ুনঃ   হাদির মৃত্যুর প্রতিবাদে বানেশ্বরে বিক্ষোভ মিছিল

এছাড়াও শাহজাহানপুর থানা বিএনপির উদ্যোগে মির্জা আব্বাসের নিজ বাসভবনে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়। এতে মির্জা আব্বাসের পাশাপাশি অংশ নেয় মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস, নগর বিএনপির সদস্য ফজলে রুবাইয়াত পাপ্পুসহ প্রমুখ।

মিন্টু জানান, দুপুরে কলাবাগান থানা বিএনপির উদ্যোগে বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে জিয়াউর রহমানের মৃত্যু বাষির্কীর কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ স্থানীয় নেতারা।

বিকেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিডিআর ১নং গেট সংলগ্ন ভাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে হাজারীবাগ থানা বিএনপি আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার প্রমুখ।

আরও পড়ুনঃ   গোদাগাড়ী ও তানোর উপজেলায় তারেক রহমানের নামে ১০ হাজার কম্বল বিতরণ

এছাড়া ডেমরা থানার টিএসসি বালুর মাঠ, রানি মহল সংলগ্ন কালাম মার্কেট, ডেমরা বাজার সংলগ্ন, ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী নগর রোডে ডগাইর পশ্চিম পাড়ায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়। এতে অংশগ্রহণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। নগর বিএনপির নেতা ইশরাক হোসেন।

গেন্ডারিয়া থানা বিএনপির উদ্যোগে নুপুর কমিউনিটি সেন্টার ও গেন্ডারিয়া স্টেশনে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST