৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

গোদাগাড়ী ও তানোর উপজেলায় তারেক রহমানের নামে ১০ হাজার কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গোদাগাড়ী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের উদ্যোগে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এক সপ্তাহ ধরে দুই উপজেলার ইউনিয়ন পর্যায় থেকে প্রায় ১০ হাজার কম্বল শীতার্থ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে সর্বশেষ রাজশাহীর তানোর উপজেলা কলমা ইউনিয়নের দরগাডাঙা বালিকা বিদ্যালয় মাঠে কম্বল বিতরণের আয়োজন করা হয়। এখানে এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পক্ষে উপস্থিত থেকে শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেন তার ছোট ভাই এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক সাইফুল ইসলাম হীরক।

আরও পড়ুনঃ   সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে: শামসুজ্জামান দুদু

এ সময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম, উপজেলা তাঁতি দলের সভাপতি বড়দের আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক, মাহফুজ আহমেদ, তানোর পৌরসভা যুবদলের আহবায়ক সাইদুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গাফফার আলী, কমলা ইউনিয়ন বিএনপির ২ নং ওয়ার্ড সভাপতি ওবায়দুর রহমান এবং স্থানীয় বিএনপি নেতা খলিলুর রহমান ও জামাল উদ্দিন প্রমূখ।

আরও পড়ুনঃ   বাগমারায় রিক্সা ভ্যান অটোচালক দলের কর্মীসমাবেশ ও দোয়া মাহফিল

কম্বল বিতরণকালে সাইফুল ইসলাম হীরক বলেন, গরিব, অসহায় ও দুঃস্থ মানুষ যেন শীতে কষ্ট না পায় সে জন্য তাদের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা অনুযায়ী বিএনপি নেতা এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। দুই উপজেলায় ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST